1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
দুই দিনের অচলাবস্থার পর পুরোদমে সচল চট্টগ্রাম বন্দর - বিজয় টিভি
ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

দুই দিনের অচলাবস্থার পর পুরোদমে সচল চট্টগ্রাম বন্দর

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

দুই দিন বন্ধ থাকার পর অবশেষে সোমবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। বন্দরে জাহাজ থেকে আমদানি কনটেইনার নামানো হচ্ছে। আবার বেসরকারি ডিপো থেকে রপ্তানি কনটেইনার বন্দরে এনে জাহাজে তুলে দেওয়া হচ্ছে। বন্দর থেকে কনটেইনার খুলে পণ্য খালাসও শুরু হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদের ডাকা ‘শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহারের পর গতকাল রাত থেকেই কাস্টমসের অনুমোদন সাপেক্ষে বন্দরের কাজ ফের সচল হয়।

গত শনিবার থেকে গতকাল রোববার রাত সাড়ে ৯টা পর্যন্ত চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ ছিল। এর ফলে চট্টগ্রাম বন্দরে সব ধরনের আমদানি-রপ্তানিসংক্রান্ত কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়, কারণ কাস্টমসের অনুমোদন ছাড়া বন্দরের কোনো কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। গতকাল রাতে ঢাকায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বৈঠকের পর কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা আসে।

চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলাম নিশ্চিত করেছেন যে, কর্মসূচি প্রত্যাহারের পর গতকাল রাতে আংশিকভাবে কাজ শুরু হলেও আজ সকাল থেকে আমদানি-রপ্তানিসংক্রান্ত সব কার্যক্রম পুরোদমে চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
ইসিতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে

ইসিতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

আসছে ফারহান-কেয়া জুটির ‘ইউ অ্যান্ড মি ফরএভার’

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো ২ কিশোরের

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

ইরান ইস্যুতে ট্রাম্পের হঠাৎ নমনীয় সুর

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

রাজশাহীতে ট্রাক উল্টে ৩ জনের মৃত্যু

বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

শুরু হলো ইংরেজি নতুন বর্ষ ২০২৬

বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

প্রশংসায় ভাসছেন হৃদয় খান

রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.