1. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার প্রেসিডেন্ট
ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার প্রেসিডেন্ট

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে
ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা-এর প্রেসিডেন্ট গিয়ান্নি ইনফান্তিনোকে ‘হত্যা তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউক্রেন। দেশটির ওয়েবসাইট মিরোৎভোরেৎসের বরাতে জানা গেছে এ তথ্য। মিরোৎভোরেৎস ইউক্রেনের সরকারি ওয়েবসাইট। যারা ইউক্রেনের শত্রু, তাদের নাম-পরিচয় ও ব্যক্তিগত তথ্য এই ওয়েবসাইটে নথিবদ্ধ করা হয়ে।

মিরোৎভোরেৎসে গিয়ান্নি ইনফান্তিনো সম্পর্কে বলা হয়েছে, রাশিয়ার প্রতি ‘পদ্ধতিগত সমর্থন ও সহযোগিতার’ মাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে ‘মানবিক/বেসামরিক আগ্রাসন’ চালাচ্ছেন ফিফার প্রেসিডেন্ট। সেই সঙ্গে বিভিন্ন ভাবে রাশিয়ার প্রোপাগান্ডাও ছড়াচ্ছেন তিনি।

২০১৯ সালে গিয়ান্নি ইনফন্তিনো-কে অর্ডার অব ফ্রেন্ডশিপ খেতাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওয়েবসাইটে সেই তথ্যও উল্লেখ করা হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ সেনাবাহিনী ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে বিশ্বকাপসহ ফুটবলের আন্তর্জাতিক সব আসরে রুশ ফুটবল টিমকে বয়কট করা হয়। সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে গিয়ান্নি বলেছেন, এ পদক্ষেপের কারণে ফুটবলের কোনো উন্নতি হয়নি, বরং আন্তর্জাতিক ফুটবল বিশ্বে হতাশা ও ঘৃণা বেড়েছে।

সাক্ষাৎকারটি প্রচারের পর থেকেই ইউক্রেনীয় রাজনীতিবিদদের তীব্র নিন্দা-সমালোচনার শিকার হচ্ছেন গিয়ান্নি। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়ি সিভিগা এক বার্তায় বলেছেন, ‘নৈতিক আদর্শচ্যুত’ হয়েছেন ফিফার প্রেসিডেন্ট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
আজ বিশ্ব ক্যানসার দিবস

আজ বিশ্ব ক্যানসার দিবস

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
বরিশালের মাটিতে পা রাখলেন তারেক রহমান

বরিশালের মাটিতে পা রাখলেন তারেক রহমান

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.