1. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ
ঢাকা শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
ইতিহাসে-সর্বোচ্চ-দামে-স্বর্ণ

ভূ-রাজনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। এর ফলে বিশ্ববাজারে সোনার দাম ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স ৫ হাজার ৫৫০ ডলারের ঘর ছাড়িয়েছে। একই সঙ্গে রুপার দামও পৌঁছেছে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্পট মার্কেটে সোনার দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৫ হাজার ৫৫৪ দশমিক ৭৬ ডলারে। এর আগের দিনই সোনার দাম রেকর্ড ৫ হাজার ৫৯১ দশমিক ৬১ ডলারে পৌঁছায়।

এর আগে সোমবার প্রথমবারের মতো প্রতি আউন্স ৫ হাজার ডলারের সীমা অতিক্রম করে সোনা। মাত্র চারটি লেনদেন সেশনেই সোনার দাম বেড়েছে ৫০০ ডলারের বেশি।

আইজি মার্কেটের বিশ্লেষক টনি সাইকামোর বলেন, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক সোনা ক্রয়, ট্রেন্ড অনুসরণকারী তহবিলের সক্রিয়তা এবং নিরাপদ বিনিয়োগের চাহিদা বৃদ্ধিই এই মূল্যবৃদ্ধির মূল কারণ। তিনি জানান, দামের এই দ্রুত উত্থানে স্বল্পমেয়াদে সংশোধন আসতে পারে, তবে ২০২৬ সাল পর্যন্ত সোনার বাজার শক্ত অবস্থান ধরে রাখবে। ফলে দাম কমলে সেটিকে নতুন বিনিয়োগের সুযোগ হিসেবে দেখা হবে।

মধ্যপ্রাচ্যের উত্তেজনাও বাজারে প্রভাব ফেলছে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়ে সতর্ক করেন যে আলোচনায় না এলে যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ নিতে পারে। এর জবাবে ইরান যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের বিরুদ্ধে পাল্টা হামলার হুমকি দেয়।

অন্যদিকে, মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে, যা বাজারের প্রত্যাশার সঙ্গেই মিলেছে। ব্যবসায়ীরা ধারণা করছেন, আগামী জুনে সুদের হার কমাতে পারে ফেড। তবে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল জানিয়েছেন, মূল্যস্ফীতি এখনও কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ২ শতাংশ লক্ষ্যমাত্রার ওপরে রয়েছে।

অনিশ্চয়তা ও মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে সোনাকে ঐতিহ্যগতভাবে নিরাপদ বিনিয়োগ ধরা হয়। সুদের হার কম থাকলে অ-ফলনশীল সম্পদ হিসেবে সোনা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। ২০২৫ সালে সোনার দাম ৬৪ শতাংশ বেড়েছিল এবং চলতি বছর এখন পর্যন্ত দাম বেড়েছে ২৫ শতাংশের বেশি।

রেকর্ড দামের প্রভাব পড়েছে ভোক্তা বাজারেও। চলতি সপ্তাহে দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর সাংহাই ও হংকংয়ের সোনা ও মূল্যবান ধাতুর দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে।

এদিকে স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ১১৮ দশমিক ৩৬ ডলারে। এর আগে রুপার দাম রেকর্ড ১১৯ দশমিক ৩৪ ডলারে পৌঁছায়। একই সঙ্গে প্লাটিনামের দাম বেড়ে হয়েছে প্রতি আউন্স ২ হাজার ৬৯৭ দশমিক ৫৪ ডলার এবং প্যালাডিয়ামের দাম দাঁড়িয়েছে প্রতি আউন্স ২ হাজার ৯১ দশমিক ১৫ ডলার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ

আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ

শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
উপ-রাষ্ট্রপতি পদ রাখবে বিএনপি

উপ-রাষ্ট্রপতি পদ রাখবে বিএনপি

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.