1. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
ভারতের বিমান দুর্ঘটনা নিয়ে যা বলল পাকিস্তান
ঢাকা রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

ভারতের বিমান দুর্ঘটনা নিয়ে যা বলল পাকিস্তান

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৩১৬ বার পড়া হয়েছে

ভারতের গুজরাটের আহমেদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় ২৪১ জন আরোহী মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৃহস্পতিবার (১২ জুন) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে তিনি লিখেছেন, আজ আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার ঘটনায় আমি বিষণ্ণ।

তিনি আরও লিখেছেন, আহত-নিহতদের পরিবারগুলো যখন তাদের এই অপূরণীয় ক্ষতির জন্য শোক পালন করছে, আমরাও আমাদের তরফ থেকে তাদের সমবেদনা জানাচ্ছি। শাহবাজ শরিফ আরও লিখেছেন, এই হৃদয়বিদারক দুর্ঘটনার প্রভাব যাদের ওপরে পড়েছে, তাদের জন্য আমাদের প্রার্থনা রইল।

এর আগে, এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ ফ্লাইটটি বৃহস্পতিবার বেলা ১টা ৩৯ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেছিল। কিন্তু, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়ে যায় বোয়িং ৭৮৭-৮ কুইকজেট সিরিজের ফ্লাইটটি।

বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন। এরমধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, একজন কানাডীয় নাগরিক, সাতজন পর্তুগালের নাগরিক, দুজন পাইলট ও ১০ জন কেবিন ক্রু ছিলেন। ভারতীয় পুলিশ জানিয়েছে, ২৪২ জন আরোহীর মধ্যে ২৪১ জনই মারা গেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
দুইদিনে ঢাকায় ১৪ জনসভা করবেন তারেক রহমান

দুইদিনে ঢাকায় ১৪ জনসভা করবেন তারেক রহমান

শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

ঋণখেলাপিদের উদ্দেশে যা বললেন হাসনাত

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.