1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
২০২৬ সালের রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানাল আমিরাত
ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

২০২৬ সালের রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে
২০২৬ সালের রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পবিত্র রমজান মাস শুরু হতে আর বাকি রয়েছে আনুমানিক ১৩৯ দিন। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা প্রাথমিক হিসাব করে জানিয়েছেন, আগামী বছর রমজান মাস শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। তবে এই তারিখ চাঁদ দেখা কমিটির চূড়ান্ত ঘোষণার ওপর নির্ভরশীল।

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চরের দেশ সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালে রমজান মাস শুরু হবে ১৯ ফেব্রুয়ারি থেকে। সেই হিসেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে শুরু হতে পারে রোজা।

আমিরাতের জ্যোতির্বিদ্যা সংস্থা এমিরেট অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান গালফ নিউজকে এ তথ্য জানিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ২০২৬ সালের রমজান মাসের চাঁদের জন্ম হবে ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৪টা ১ মিনিটে এবং সেটি আকাশে চোখে পড়বে ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায়। তবে সূর্যাস্তের পর মাত্র এক মিনিট আকাশে দেখা যাবে সেই চাঁদ।

আল জারওয়ান আরও বলেছেন, এবারের রমজানের প্রথম দিকে আমিরাতের বাসিন্দাদের জন্য সেহেরি থেকে ইফতার শুরু পর্যন্ত সময়ের ব্যপ্তি হবে ১২ ঘণ্টা ৪৬ মিনিট এবং মাসের শেষের দিকে এই সময়সীমা পৌঁছাবে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে। তিনি আরও বলেছেন, রমজানের শুরুর দিকে আমিরাতের তাপমাত্রা ১৬ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে, আর শেষের দিকে তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

প্রসঙ্গত, রোজা বা সিয়াম ইসলাম ধর্মের তৃতীয় স্থম্ভ। আল্লাহর সন্তুষ্টির জন্য রমজান মাসে প্রতিদিন সূর্যোদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত পানি ও খাদ্য গ্রহণ থেকে বিরত থাকেন ধর্মপ্রাণ মুসলিমরা; রাতে এশার নামাজের পড়ে পড়েন তারাবিহ নামাজ।

এক মাস পর শাওয়াল মাসের এক তারিখ ঈদুল ফিতর উদযাপনের মাধ্যমে স্বাভাবিক জীবনে প্রবেশ করেন মুসল্লিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
ইসিতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে

ইসিতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

আসছে ফারহান-কেয়া জুটির ‘ইউ অ্যান্ড মি ফরএভার’

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো ২ কিশোরের

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

ইরান ইস্যুতে ট্রাম্পের হঠাৎ নমনীয় সুর

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

রাজশাহীতে ট্রাক উল্টে ৩ জনের মৃত্যু

বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

শুরু হলো ইংরেজি নতুন বর্ষ ২০২৬

বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

প্রশংসায় ভাসছেন হৃদয় খান

রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.