1. jonaid@gmail.com : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  5. rubel@bijoy.tv : support_admin :
ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯৪, একজনের মৃত্যু
ঢাকা বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯৪, একজনের মৃত্যু

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে
ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯৪, একজনের মৃত্যু

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়ে ৩৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৬১ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪১ জন, খুলনা বিভাগে ৮, ময়মনসিংহ বিভাগে ৬, রাজশাহী বিভাগে ৫৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত একদিনে সারা দেশে ৩৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ১৫ হাজার ৪৮৮ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১৬ হাজার ৭৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৬৪ জনের।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মারা গেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় ও ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
গুলশানে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

গুলশানে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে

জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ভোটের দিন যেসব যান চলবে, যেসব চলবে না

ভোটের দিন যেসব যান চলবে, যেসব চলবে না

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সারাদেশে ২ দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

সারাদেশে ২ দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

ঋণখেলাপিদের উদ্দেশে যা বললেন হাসনাত

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.