1. jonaid@gmail.com : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  5. rubel@bijoy.tv : support_admin :
নির্বাচনে সারাদেশে ১ লাখ সেনাবাহিনী মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

নির্বাচনে সারাদেশে ১ লাখ সেনাবাহিনী মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
নির্বাচনে সারাদেশে ১ লাখ সেনাবাহিনী মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে ১ লাখ সেনাবাহিনী, দেড়লাখ পুলিশ, ৫ হাজার নৌবাহিনী, ৩৭ হাজার বিজিবি, ১০ হাজার র‍্যাব, প্রায় ৫ হাজার কোস্ট গার্ড ও প্রায় ৬ লাখ আনসার মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২ ফেব্রুয়ারি) বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে এ সব কথা বলেন তিনি।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় সে লক্ষ্যে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচনে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করলে নির্বাচন সুষ্ঠু হবে। উপকূলীয় এলাকায় কোস্ট গার্ড এবং নৌবাহিনীর সংখ্যা আগের থেকে বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, এবার নির্বাচনে বিএনসিসিও নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি এবার বডি ক্যামেরা রাখা হয়েছে, অপরাধ করে কেউ পার পাবে না। সিসি ক্যামেরা এবং ড্রোন ব্যবহার করা হবে। এছাড়া সুরক্ষা অ্যাপের সহায়তায় এর আগে পূজা শান্তিপূর্ণ হয়েছে, ইলেকশনও শান্তিপূর্ণ হবে বলে দাবি করেন তিনি।

মতবিনিময় সভায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি, বরিশাল বিভাগের ছয় জেলার সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
বিমানে জ্বালানি বাঁচাবে নতুন প্রযুক্তি

বিমানে জ্বালানি বাঁচাবে নতুন প্রযুক্তি

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সাফল্য স্থায়ী নয়, এক সময় সব থেমে যায়: লাকি আলি

সাফল্য স্থায়ী নয়, এক সময় সব থেমে যায়: লাকি আলি

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
ভোটের প্রচার শেষ: টাকা বিতরণে ছয় মাসের জেল

ভোটের প্রচার শেষ: টাকা বিতরণে ছয় মাসের জেল

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সারাদেশে ২ দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

সারাদেশে ২ দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.