1. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
প্রয়োজনে গোপালগঞ্জে মরদেহ তুলে ময়নাতদন্ত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা 
ঢাকা শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

প্রয়োজনে গোপালগঞ্জে মরদেহ তুলে ময়নাতদন্ত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা 

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে
প্রয়োজনে গোপালগঞ্জে মরদেহ তুলে ময়নাতদন্ত করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতদের মরদেহ প্রয়োজনে কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহতদের মরদেহ পরিবারের সদস্যরা নিজ উদ্যোগে নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। তবে প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করানো হবে।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে। উল্লেখ্য, গত ১৬ জুলাই (বুধবার) গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। সমাবেশস্থল ও গাড়ি বহরে দফায় দফায় হামলার অভিযোগ এনেছে এনসিপি। তারা দাবি করেছে, হামলার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত। এদিন সকালে হামলার শিকার হয় আইনশৃঙ্খলা বাহিনীও। আগুন ধরিয়ে দেয়া হয় পুলিশের গাড়ি ও এক সরকারি কর্মকর্তার গাড়িতে। সংঘর্ষে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
দুইদিনে ঢাকায় ১৪ জনসভা করবেন তারেক রহমান

দুইদিনে ঢাকায় ১৪ জনসভা করবেন তারেক রহমান

শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.