Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু
    • আব্বাস-নজরুল ইসলাম-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ
    • তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
    • তারেক রহমানের নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে: মির্জা ফখরুল
    • চাঁদ দেখা যায়নি, ওমান-মালয়েশিয়ায় বৃহস্পতিবার রোজা শুরু
    • বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
    • প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে চীনের প্রধানমন্ত্রীর অভিনন্দন
    • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
    Facebook X (Twitter) Instagram
    বিজয় টিভিবিজয় টিভি
    Subscribe
    মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    জাতীয়

    সচিবালয়ে নিষিদ্ধ হলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক

    বিজয় টিভি নিউজ ডেস্কBy বিজয় টিভি নিউজ ডেস্কঅক্টোবর ৪, ২০২৫No Comments2 Mins Read
    সচিবালয়ের ফটক

    রবিবার (৫ অক্টোবর) থেকে বাংলাদেশ সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক (এসইউপি) সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করা এসব পণ্য বন্ধে এমন পদক্ষেপ নিয়েছে সরকার। শনিবার (৪ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

    মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগ কার্যকর করতে সচিবালয়ের সব প্রবেশপথে কঠোর চেকিংয়ের ব্যবস্থা করা হবে। প্রবেশপথে বা ভেতরে কারো কাছে পলিথিন বা একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য পাওয়া গেলে তার ব্যবহার রোধ করা হবে। নিষিদ্ধ ব্যাগ বহনকারীদের কাগজের তৈরি ব্যাগ সরবরাহ করা হবে।

    সচেতনতা বৃদ্ধির জন্য প্রবেশপথসহ সচিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। পুরো বিষয়টি পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ মনিটরিং টিম কাজ করছে বলে জানানো হয়েছে। এই পরিবেশবান্ধব উদ্যোগটি বাস্তবায়নে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

    নির্দেশনায় বলা হয়েছে- সচিবালয়ে এসইউপি ব্যবহার বন্ধ করে পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী নিশ্চিত করতে হবে। সভা-সেমিনারে বোতল, কাপ, প্লেট ও চামচের মতো একবার ব্যবহার্য প্লাস্টিক আর ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে পাটজাত, কাপড়ের বা পুনর্ব্যবহারযোগ্য ব্যাগের ব্যবহারের ওপর জোর দিতে হবে।

    কর্মকর্তা-কর্মচারীদের জন্য এসইউপি ব্যবহার বন্ধে বিশেষ নির্দেশনা এবং অফিসে ব্যবহারের জন্য বিকল্প সামগ্রী সরবরাহ করা হবে। সভা-সেমিনারে কাগজ বা পরিবেশবান্ধব খাবারের প্যাকেট ব্যবহার করা হবে। প্রতিটি মন্ত্রণালয়ে একজন করে ফোকাল পারসন (নির্ধারিত প্রতিনিধি) নিয়োগ এবং একটি মনিটরিং কমিটি গঠন করারও নির্দেশ দেওয়া হয়েছে।

    সরকার আগামীকাল থেকে সচিবালয়কে এসইউপি মুক্ত করার এই গুরুত্বপূর্ণ উদ্যোগে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।

    সচিবালয়ে নিষিদ্ধ হলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক
    বিজয় টিভি নিউজ ডেস্ক

    Related Posts

    তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ

    ফেব্রুয়ারি ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে চীনের প্রধানমন্ত্রীর অভিনন্দন

    ফেব্রুয়ারি ১৭, ২০২৬

    খলিলুর রহমান টেকনোক্র্যাট মন্ত্রী হচ্ছেন

    ফেব্রুয়ারি ১৭, ২০২৬
    সাম্প্রতিক পোস্ট
    • সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরুসৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু
      ফেব্রুয়ারি ১৭, ২০২৬
    • আব্বাস-নজরুল ইসলাম-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগআব্বাস-নজরুল ইসলাম-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ
      ফেব্রুয়ারি ১৭, ২০২৬
    • তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণতারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
      ফেব্রুয়ারি ১৭, ২০২৬
    • তারেক রহমানের নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে: মির্জা ফখরুলতারেক রহমানের নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে: মির্জা ফখরুল
      ফেব্রুয়ারি ১৭, ২০২৬
    • চাঁদ দেখা যায়নি, ওমান-মালয়েশিয়ায় বৃহস্পতিবার রোজা শুরুচাঁদ দেখা যায়নি, ওমান-মালয়েশিয়ায় বৃহস্পতিবার রোজা শুরু
      ফেব্রুয়ারি ১৭, ২০২৬
    • বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমানবুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
      ফেব্রুয়ারি ১৭, ২০২৬
    • প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে চীনের প্রধানমন্ত্রীর অভিনন্দনপ্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে চীনের প্রধানমন্ত্রীর অভিনন্দন
      ফেব্রুয়ারি ১৭, ২০২৬
    • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমানপ্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
      ফেব্রুয়ারি ১৭, ২০২৬
    • খলিলুর রহমান টেকনোক্র্যাট মন্ত্রী হচ্ছেনখলিলুর রহমান টেকনোক্র্যাট মন্ত্রী হচ্ছেন
      ফেব্রুয়ারি ১৭, ২০২৬
    • স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা ফখরুলস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা ফখরুল
      ফেব্রুয়ারি ১৭, ২০২৬
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «ফেব্রুয়ারী ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮  
    « জানুয়ারীমার্চ »
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.