1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রসহ ঝড়ের সতর্কতা - বিজয় টিভি
ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রসহ ঝড়ের সতর্কতা

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকাসহ দেশের ১০ অঞ্চলে বজ্রসহ ঝড়ের সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকেও সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সর্বশেষ পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
ইসিতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে

ইসিতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

আসছে ফারহান-কেয়া জুটির ‘ইউ অ্যান্ড মি ফরএভার’

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো ২ কিশোরের

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

ইরান ইস্যুতে ট্রাম্পের হঠাৎ নমনীয় সুর

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

রাজশাহীতে ট্রাক উল্টে ৩ জনের মৃত্যু

বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

শুরু হলো ইংরেজি নতুন বর্ষ ২০২৬

বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

প্রশংসায় ভাসছেন হৃদয় খান

রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.