চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু উদ্ধার

চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু উদ্ধার

চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া মিসবাহ নামে তিন বছর বয়সী শিশুটিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাকে নেয় হচ্ছে হাসপাতলে। বুধবার (২৮ জানুয়ারি) রাত ৮টার দিকে শিশুটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর আগে বিকেলে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি অসাবধানতাবশত খোলা নলকূপের গর্তে পড়ে যায়। পরে বিষয়টি টের পেয়ে স্বজন ও স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেছেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, বিকেল ৪টার দিকে শিশুটি তার বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়।