1. jonaid@gmail.com : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  5. rubel@bijoy.tv : support_admin :
চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা
ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।

আজ শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৭টায় ঈদের প্রথম জামায়াত চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফ মাঠে অনুষ্ঠিত হয়। এই জামায়াতে ইমামতি করেন পীরজাদা মাওলানা মুফতি জাকারিয়া চৌধুরী।

এরপর দ্বিতীয় জামায়াত সাদ্রা হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মুফতি আরিফ চৌধুরী।

আরও পড়ুন: দুর্নীতিবাজরা নেই, তাই বড় গরুর বিক্রি কম: স্বরাষ্ট্র উপদেষ্টা

এ ছাড়া হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলায় সকাল সাড়ে ৮ থেকে সাড়ে ৯টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

মাওলানা জাকারিয়া চৌধুরী জানান, ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবসহ অন্য আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের প্রথা চালু করেন।

এ ছাড়া তার অনুসারী মুসল্লিরা চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় একই সঙ্গে ঈদুল আজহা উদযাপন করেন।

মাওলানা আরিফ চৌধুরী বলেন, শুধুমাত্র সৌদি আরব নয়, কুরআন ও হাদিসের আলোকে এসব এলাকার লোকজন চাঁদ দেখার ওপর নির্ভর করে রোজা পালন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উদযাপন করে থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
বিএনপিকে সুযোগ দিন: তারেক রহমান

বিএনপিকে সুযোগ দিন: তারেক রহমান

সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
সারাদেশে ২ দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

সারাদেশে ২ দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

ঋণখেলাপিদের উদ্দেশে যা বললেন হাসনাত

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.