1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
পঞ্চগড়ে এনসিপির দুর্নীতিবিরোধী লংমার্চ
ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

পঞ্চগড়ে এনসিপির দুর্নীতিবিরোধী লংমার্চ

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে এনসিপির দুর্নীতিবিরোধী লংমার্চ

দুর্নীতিবিরোধী লংমার্চ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় পৌর শহরের সুগার মিল এলাকা থেকে এক হাজার মোটরসাইকেল নিয়ে এই লংমার্চের উদ্বোধন করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

লংমার্চের শুরুতে সারজিস আলম নিজে একটি পিকআপ ভ্যানে চড়ে অংশ নেন এবং চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

লংমার্চটি পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী, চাকলাহাট, হাড়িভাসা, হাফিজাবাদ, অমরখানা, সাতমেরা, তেঁতুলিয়া উপজেলার দেবনগর, ভজনপুর, বুড়াবুড়ি, শালবাহান, তেঁতুলিয়া ও তিরনইহাট ইউনিয়ন অতিক্রম করে বাংলাবান্ধা ইউনিয়নে গিয়ে শেষ হবে।

পথিমধ্যে তেঁতুলিয়া চৌরাস্তায় প্রথম পথসভা এবং বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে দ্বিতীয় পথসভা অনুষ্ঠিত হবে। উভয় পথসভায় বক্তব্য দেবেন সারজিস আলম।

প্রায় ১৬৫ কিলোমিটার দীর্ঘ এ লংমার্চে জেলার পাঁচ উপজেলার এনসিপি নেতাকর্মীরা অংশ নেন। তাদের হাতে ছিল দুর্নীতিবিরোধী নানা স্লোগান লেখা ব্যানার ও প্ল্যাকার্ড। লংমার্চ শেষে বাংলাবান্ধা থেকে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে জুলাই স্মৃতি স্তম্ভে সমাপনী বক্তব্য দেবেন সারজিস আলম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো ২ কিশোরের

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

ইরান ইস্যুতে ট্রাম্পের হঠাৎ নমনীয় সুর

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

রাজশাহীতে ট্রাক উল্টে ৩ জনের মৃত্যু

বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

শুরু হলো ইংরেজি নতুন বর্ষ ২০২৬

বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

প্রশংসায় ভাসছেন হৃদয় খান

রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.