1. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
হ্যাকারদের রুখতে হোয়াটসঅ্যাপ আনছে নতুন ফিচার
ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

হ্যাকারদের রুখতে হোয়াটসঅ্যাপ আনছে নতুন ফিচার

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে
হ্যাকারদের রুখতে হোয়াটসঅ্যাপ আনছে নতুন ফিচার

ডিজিটাল দুনিয়ার পরতে পরতে পাতা রয়েছে হ্যাকারদের ফাঁদ। বিশেষ করে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্রতারণার ফাঁদে ফেলতে হ্যাকারদের তৎপরতা নতুন কিছু নয়। লোভনীয় অফার, তাৎক্ষণিক ক্যাশব্যাক কিংবা এক্সক্লুসিভ ডিলের মোড়কে ব্যবহারকারীদের সর্বনাশের পথে ঠেলে দিচ্ছে প্রতারকরা। প্রতিদিনই অসংখ্য মানুষ এই ধরনের ফাঁদে পড়ে আর্থিক ও ব্যক্তিগত ক্ষতির মুখে পড়ছেন।

এই পরিস্থিতিতে ব্যবহারকারীদের সুরক্ষা আরও জোরদার করতে নতুন একটি নিরাপত্তা ফিচার আনতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। নতুন এই ফিচারের নাম ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস’। এটি মূলত একটি ওয়ান-ক্লিক সিকিউরিটি অপশন, যা একবার চালু করলেই একাধিক নিরাপত্তা ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে যাবে।

এই সেটিংস চালু করলে ব্যবহারকারীর অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে টু-স্টেপ ভেরিফিকেশন এবং সিকিউরিটি নোটিফিকেশন সক্রিয় হবে। ফলে, কোনো পরিচিত কনট্যাক্টের এনক্রিপশন কোডে পরিবর্তন হলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে ব্যবহারকারীর কাছে।

এছাড়াও এই সেটিংস চালু থাকলে ব্যবহারকারীর লাস্ট সিন, অনলাইন স্ট্যাটাস, প্রোফাইল ছবি ও প্রোফাইল লিঙ্ক শুধু পরিচিত কনট্যাক্টদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অজানা বা অপরিচিত নম্বর থেকে পাঠানো কোনো ছবি, ভিডিও কিংবা অডিও ফাইল স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে।

শুধু তাই নয়, অচেনা কোনো নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল এলে সেটি স্বয়ংক্রিয়ভাবে সাইলেন্ট হয়ে যাবে, যাতে বিরক্তিকর বা সন্দেহজনক কল থেকে রেহাই পান ব্যবহারকারীরা।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ফিচার ধাপে ধাপে বিশ্বজুড়ে চালু করা হবে। বিশেষজ্ঞদের মতে, সাংবাদিক, জনপ্রতিনিধি, সমাজকর্মী বা যাদের সাইবার আক্রমণের ঝুঁকি তুলনামূলক বেশি, তাদের জন্য এই ফিচার অত্যন্ত কার্যকর হতে পারে।

তবে, হোয়াটসঅ্যাপ স্পষ্ট করেছে, এটি একটি ঐচ্ছিক নিরাপত্তা ব্যবস্থা চাইলেই ব্যবহারকারীরা এটি চালু করতে পারবেন। সাম্প্রতিক সময়ে মেটা সংস্থার কর্মীরা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য দেখতে পারেন এমন অভিযোগ ও বিতর্কের আবহেই এই নতুন নিরাপত্তা ফিচারের ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না

সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
সারাদেশে ২ দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

সারাদেশে ২ দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

ঋণখেলাপিদের উদ্দেশে যা বললেন হাসনাত

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.