1. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
অভিনেতা হওয়া সহজ কাজ নয়: শাহিদ কাপুর
ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

অভিনেতা হওয়া সহজ কাজ নয়: শাহিদ কাপুর

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে
শাহিদ কাপুর

বলিউডে কি তবে ফুরিয়ে আসছে ভালো সিনেমার রসদ? সমসাময়িক হিন্দি সিনেমা নিয়ে এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন বলিউড অভিনেতা শাহিদ কাপুর। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন তার আসন্ন সিনেমা ‘ও রোমিয়ো’-র প্রচারণায়।

আর সেই প্রচারণার মাঝেই এক সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রির ভেতরের কিছু তিক্ত সত্য প্রকাশ্যে আনলেন এই তারকা। শাহিদের মতে, বর্তমানে বলিউডে ভালো ছবির সংখ্যা আশঙ্কাজনক হারে কমেছে। শুধু তাই নয়, সিনেমার গুণগত মান বজায় রাখার চেয়ে ‘কৃত্রিম মার্কেটিং’ বা অতিরিক্ত প্রচারের দিকেই বেশি ঝুঁকছে ইন্ডাস্ট্রি।

শাহিদ একে ‘ম্যানুফ্যাকচার্ড মার্কেটিং’ হিসেবে অভিহিত করে বলেন, ‘এই ধরনের মেকি প্রচার কৌশলের সাথে প্রকৃত শিল্পচর্চার কোনো মিল নেই। একজন শিল্পী হিসেবে আমরা যখন দর্শকদের কাছ থেকে নিরপেক্ষ প্রতিক্রিয়া আশা করি, তখন মাঝখানে কৃত্রিম পিআর বাধা হয়ে দাঁড়ায়।’

শাহিদের কথায়, ‘অভিনেতা হওয়া কোনো সহজ কাজ নয়। হলের অন্ধকার ঘরে শত শত মানুষ যখন সিটি বা হাততালি দেয়, তখন এক অদ্ভুত সম্মান ও ভালো লাগা কাজ করে। কিন্তু যখন সেখানে কৃত্রিমতা ঢুকে পড়ে, তখন সেই স্বচ্ছ অনুভূতি আর আগের মতো থাকে না।’

সাক্ষাৎকারে শাহিদ দর্শকদের মনস্তত্ত্ব নিয়েও কথা বলেন। তার পর্যবেক্ষণ অনুযায়ী, বর্তমান যুগের দর্শকদের অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে। দর্শকরা এখন দীর্ঘ সময় ধরে কোনো কনটেন্টে মন দিতে পারছেন না।

একে তিনি ‘ডোপামিন হিট’ হিসেবে বর্ণনা করে বলেন, ‘দর্শকরা যেমন ধৈর্য হারাচ্ছেন, নির্মাতারাও ঠিক তেমনটাই করছেন। সবাই সারাক্ষণ উত্তেজনার খোঁজে থাকেন। এই ডোপামিন হিটের চক্করে পড়ে নির্মাতাদের সৃজনশীলতাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
বেশি উপকার পেতে যেভাবে লেবু খেতে পারেন

বেশি উপকার পেতে যেভাবে লেবু খেতে পারেন

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
শাহিদ কাপুর

অভিনেতা হওয়া সহজ কাজ নয়: শাহিদ কাপুর

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
কারাবন্দিদের ডাকযোগে ভোটদান শুরু আজ

কারাবন্দিদের ডাকযোগে ভোটদান শুরু আজ

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
মধ্যরাতে অমিতাভের রহস্যময় পোস্ট

মধ্যরাতে অমিতাভের রহস্যময় পোস্ট

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
খিচুড়ি বিক্রি করছেন অভিনেত্রী মালাইকা

খিচুড়ি বিক্রি করছেন অভিনেত্রী মালাইকা

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
দেশে পৌঁছেছে ২ লাখ ৯৭ হাজার ব্যালট

দেশে পৌঁছেছে ২ লাখ ৯৭ হাজার ব্যালট

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.