1. jonaid@gmail.com : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  5. rubel@bijoy.tv : support_admin :
কেউ আমাকে ভালোবাসলে কান্না পায় : জাহিদ হাসান
ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

কেউ আমাকে ভালোবাসলে কান্না পায় : জাহিদ হাসান

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২৯৮ বার পড়া হয়েছে

ঈদুল আজহার ছুটিতে মুক্তিপ্রাপ্ত ছয়টি সিনেমার মধ্যে অন্যতম আলোচিত নাম তানিম নূরের ‘উৎসব’। ভায়োলেন্স, নানা রকম নেতিবাচকতায় ভরপুর অ্যাকশননির্ভর ছবিগুলোর ভিড়ে একঝলক প্রশান্তির বাতাস এনে দিয়েছে পারিবারিক গল্পের এই ছবিটি।

‘উৎসব’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতি প্রমুখ।

এক সিনেমায় এতজন তারকার উপস্থিতি দেশীয় চলচ্চিত্রে বিরল। এক সিনেমায় এতজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনয়শিল্পীর কাজ করার ঘটনা নেই বললেই চলে। যে কারণে দর্শকদের কাছে দারুণ সাড়া পাচ্ছে সিনেমাটি।

‘উৎসব’ মুক্তির দ্বিতীয় সপ্তাহে রাজধানীর একটি সিনেপ্লেক্সে সিনেমাটির প্রিমিয়ার শো’এর আয়োজন করা হয়। যেখানে দর্শক ও সাংবাদিকদের ব্যাপক উপস্থিতি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন সিনেমার প্রধান চরিত্র জাহিদ হাসান।

তিনি বলেন, ‘আজকে আমার ঈদ। কারণ ঈদের আগের দিন থেকে অসুস্থ ছিলাম। হাসপাতালে ছিলাম, আইসিউতে ছিলাম। কিন্তু ছবি মুক্তির পর দেখছি, আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, সিনেমা নিয়ে ভালো প্রতিক্রিয়া দিচ্ছেন, যা দেখে ভালো লেগেছে।’

জাহিদ হাসান বলেন, ‘আমি হাসপাতালে থেকেই রিভিউ দেখেছি, মানুষের সাড়া দেখেছি, এসব দেখে সকলের প্রতি কৃতজ্ঞতায় মাথা নুইয়ে আসছে।’ এসময় সাংবাদিকরা পাশ থেকে বলেন, ‘জাহিদ হাসান, আজকে আপনারই দিন।’ পরক্ষণেই আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেতা। চোখ ভিজে ওঠে কান্নায়। জাহিদ হাসান বলেন, ‘আমার মুশকিল হয়ে গেছে কি জানেন, কেউ আমাকে ভালোবাসলে কান্না পেয়ে যায়। কেউ আমাকে আদর করলে কান্না পেয়ে যায়। আপনারা সবাই যখন আমাকে এভাবে আদর করেন, আমার কান্না পায়।’

এই অভিনেতা বলেন, ‘আমার ক্যারিয়ারে ছবি এসেছে কয়েকটা। জাতীয় পুরস্কারও পেয়েছে। তবে এভাবে কোনো সিনেমা আসেনি। এত ক্যামেরা সামনে আসেনি। এটা আমার জীবনের বড় একটা পাওয়া। আমি সকলের কাছে কৃতজ্ঞ। ভালোবাসি সবাইকে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
বিমানে জ্বালানি বাঁচাবে নতুন প্রযুক্তি

বিমানে জ্বালানি বাঁচাবে নতুন প্রযুক্তি

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সাফল্য স্থায়ী নয়, এক সময় সব থেমে যায়: লাকি আলি

সাফল্য স্থায়ী নয়, এক সময় সব থেমে যায়: লাকি আলি

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
ভোটের প্রচার শেষ: টাকা বিতরণে ছয় মাসের জেল

ভোটের প্রচার শেষ: টাকা বিতরণে ছয় মাসের জেল

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সারাদেশে ২ দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

সারাদেশে ২ দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.