1. jonaid@gmail.com : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  5. rubel@bijoy.tv : support_admin :
যে সিনেমার মুক্তির এক বছর আগেই বিক্রি হচ্ছে টিকিট! - বিজয় টিভি
ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

যে সিনেমার মুক্তির এক বছর আগেই বিক্রি হচ্ছে টিকিট!

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে
যে সিনেমার মুক্তির এক বছর আগেই বিক্রি হচ্ছে টিকিট!

‘ওপেনহাইমার’ দিয়ে বিশ্বজুড়ে সাড়া ফেলে দেওয়ার পর আবারও বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় পরিচালক ক্রিস্টোফার নোলান। এবার তিনি নির্মাণ করছেন গ্রিক মহাকাব্য অবলম্বনে নতুন সিনেমা ‘দ্য ওডিসি’। হোমারের বিখ্যাত ‘ওডিসি’ কাব্য থেকে অনুপ্রাণিত এই সিনেমা মুক্তি পাবে ২০২৬ সালের ১৭ জুলাই।

তবে সিনেমাটি ঘিরে সবচেয়ে চমক জাগানো খবর হলো, মুক্তির এক বছর আগেই শুরু হচ্ছে ছবির আগাম টিকিট বিক্রি! হলিউডে এই ধরনের ঘটনা আগে কখনও দেখা যায়নি।

তবে এতে রয়েছে একটি শর্ত। শুধুমাত্র আইম্যাক্স ৭০ এমএম স্ক্রিন আছে এমন সিনেমা হলে ২০২৫ সালের ১৭ জুলাই থেকে টিকিট কেনা যাবে। অন্য সাধারণ প্রেক্ষাগৃহে টিকিট পেতে হলে অপেক্ষা করতে হবে মুক্তির কিছু মাস আগে পর্যন্ত।

ছবির প্রচার এরইমধ্যে শুরু করে দিয়েছে ইউনিভার্সাল পিকচারস। ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ এবং নতুন ‘সুপারম্যান’ সিনেমা দেখানোর আগে কিছু কিছু হলে ‘দ্য ওডিসি’-র এক মিনিটের বিশেষ ঝলক দেখানো হচ্ছে। যদিও টিজারটি এখনও অনলাইনে প্রকাশ করা হয়নি, তবে হলের দর্শকেরা আগ্রহ নিয়ে সেই ঝলক দেখছেন।

এই সিনেমায় ইথাকার রাজা ওডিসিয়াসের চরিত্রে অভিনয় করছেন ম্যাট ডেমন। সঙ্গে থাকছেন আরও একঝাঁক তারকা—টম হল্যান্ড, জেন্ডায়া, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন এবং শার্লিজ থেরন।

এদিকে ‘দ্য ওডিসি’ হতে চলেছে নোলানের প্রথম সিনেমা, যেটি পুরোটা আইম্যাক্স ক্যামেরায় শুট করা হয়েছে। এর আগে ‘দ্য ডার্ক নাইট’, ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’ বা ‘টেনেট’-এ আংশিকভাবে আইম্যাক্স ব্যবহার করেছিলেন নোলান। এবার পুরো ছবিতেই থাকবে এই আধুনিক প্রযুক্তির ব্যবহার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
বিমানে জ্বালানি বাঁচাবে নতুন প্রযুক্তি

বিমানে জ্বালানি বাঁচাবে নতুন প্রযুক্তি

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সাফল্য স্থায়ী নয়, এক সময় সব থেমে যায়: লাকি আলি

সাফল্য স্থায়ী নয়, এক সময় সব থেমে যায়: লাকি আলি

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
ভোটের প্রচার শেষ: টাকা বিতরণে ছয় মাসের জেল

ভোটের প্রচার শেষ: টাকা বিতরণে ছয় মাসের জেল

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সারাদেশে ২ দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

সারাদেশে ২ দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.