1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
পূর্বজন্মে আমি বাঙালি ছিলাম: বিদ্যা বালান - বিজয় টিভি
ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

পূর্বজন্মে আমি বাঙালি ছিলাম: বিদ্যা বালান

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে
পূর্বজন্মে আমি বাঙালি ছিলাম: বিদ্যা বালান

পর্দার চরিত্র থেকে বাস্তব জীবন, সবখানেই যেন বাঙালি নারীর ছাপ রেখে গেছেন বলিউড ডিভা বিদ্যা বালান। বিদ্যার প্রথম ব্রেক এসেছিল গৌতম হালদারের বাংলা ছবি ‘ভাল থেকো’ দিয়ে, তারপর শরৎচন্দ্রের ‘পরিণীতা’ হয়ে তিনি পৌঁছে যান বলিউডের শীর্ষে। আবার সুজয় ঘোষের ‘কাহানি’-তে প্রকৃত বাঙালির চরিত্রে বিদ্যা মন জয় করেছিলেন দর্শকের। এবার এক খোলামেলা সাক্ষাৎকারে নিজের বাংলাপ্রীতি আর বাঙালিয়ানার সঙ্গে গভীর বন্ধনের কথা জানালেন এই সুন্দরী।

বিদ্যার সঙ্গে বাংলার এই নিবিড় যোগ শুধু সিনেমায় নয়, তার ব্যক্তিগত জীবনেও স্পষ্ট। তিনি বাংলা ভাষা জানেন, বাংলার সংস্কৃতিকে নিজের মতো করে গ্রহণ করেছেন। এ বিষয়ে প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষ একসময় প্রকাশ্যে প্রশংসা করেছিলেন বিদ্যার এই বাংলাপ্রীতিকে।

নিজের টকশো ‘ঘোষ অ্যান্ড কোম্পানি’তে বিদ্যাকে আমন্ত্রণ জানিয়ে ঋতুপর্ণ ঘোষ বলেছিলেন, ‘ইংরেজি হরফে একটি লেখা নির্ভুলভাবে বাংলায় লিখে আমাকে মেসেজ করেছিল বিদ্যা। আমি সেই মেসেজ সকলকে দেখিয়েছিলাম।‘

বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি নিজের ভালোবাসা নিয়ে বিদ্যা ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার ধারণা আগের জন্মে আমি বাংলার সঙ্গে যুক্ত ছিলাম। আমি হয়তো বাঙালিই ছিলাম পূর্বজন্মে। তাই হয়তো এই জন্মে বাঙালিয়ানা আমার পিছু ছাড়েনি। বরং আমাকে বারবার ফিরিয়ে এনেছে এই বাংলায়। আমি বাঙালি হতে খুব ভালোবাসি।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
ইসিতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে

ইসিতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

আসছে ফারহান-কেয়া জুটির ‘ইউ অ্যান্ড মি ফরএভার’

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো ২ কিশোরের

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

ইরান ইস্যুতে ট্রাম্পের হঠাৎ নমনীয় সুর

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

রাজশাহীতে ট্রাক উল্টে ৩ জনের মৃত্যু

বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

শুরু হলো ইংরেজি নতুন বর্ষ ২০২৬

বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

প্রশংসায় ভাসছেন হৃদয় খান

রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.