1. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে: শফিকুর রহমান
ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে: শফিকুর রহমান

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে
উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে: শফিকুর রহমান

বাংলাদেশের সবচেয়ে বঞ্চিত জেলা কুড়িগ্রাম উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এখান থেকে আমাদের উন্নয়ন শুরু হবে। এই জেলাকে উত্তরবঙ্গের রাজধানীতে পরিণত করা হবে। কৃষি বিপ্লব হলে সবাই কাজ পাবে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে কুড়িগ্রামে সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, ১১ দলীয় জোটের সবচেয়ে বড় দল জামায়াতে ইসলামী। কিন্তু আমরা কোনো দলীয় সরকার কায়েম করতে চাই না, পরিবার ও গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না। এই দেশে আর কোনো জমিদারি চলবে না। ১৮ কোটি মানুষের বিজয় চাই।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনকে বুকে নিয়ে এগিয়ে যাবো। জুলাই আন্দোলনে মা-বোনদের গায়ে হাত দেওয়া হয়েছিল। কামানের সামনে দাঁড়িয়ে কলিজার টুকরা এক মেয়ে বলেছিল, পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। স্বাধীনতাকে বেছে নিয়েছি, প্রয়োজনে জীবন দেবো। এরাই আমাদের শক্তি জুগিয়েছিল।

অথচ মায়েদের যেখানে এতো অবদান, সেখানে একটি দল ও তাদের লেলিয়ে দেওয়া বাহিনী তাদের গায়ে হাত দিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.