1. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান
ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে
গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান

গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যে দলের নেতার মা-বোনদের সম্মান করে না, তাদের কাছ থেকে মানুষ অত্মমর্যাদা আশা করতে পারে না। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে নির্বাচনি জনসভায় প্রাধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত রয়েছেন। প্রিয় নেতাকে একনজর দেখতে ভোর থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্র ছুটে বেড়াচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জেলায় জেলায় জনসভায় ৩১ দফার আলোকে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কর্মসংস্থান, বেকার ভাতা, ফ্যামিলি ও কৃষক কার্ডসহ প্রাধান্য পাচ্ছেন নারী ও তরুণরা। সাধারণ মানুষের আশা, প্রতিশ্রুতির বাস্তবায়ন হলে বদলে যাবে দেশ।

তারেক রহমান, ইতোমধ্যেই বড় শহরগুলোতো বটেই প্রত্যন্ত অঞ্চলেও অংশ নিয়েছেন বেশ কিছু জনসভা এবং পথসভায়। নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবার আশ্বাস দিয়েছেন তারেক রহমান। এ ছাড়াও গোটা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেবার কথাও বলেছেন তিনি। এর আগে ২০০৫ সালে বিভাগীয় তৃণমূল সম্মেলনে যোগ দিতে বরিশাল গিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.