ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরী উপজেলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজ আসনের কোর্ট ভবন পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি। এর আগে, আজ সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হয় ভোটগ্রহণ, যা চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।
নির্বাচন উপলক্ষে বুধবার (১১ ফেব্রুয়ারি) দেশজুড়ে কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পাঠায় ইসি। সারারাত ধরেই ভোটকেন্দ্রগুলোর পাহারায় ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
উল্লেখ্য, এবার ২৯৯ আসনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে।