1. jonaid@gmail.com : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  5. rubel@bijoy.tv : support_admin :
সারাদেশে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে: আসিফ মাহমুদ - বিজয় টিভি
ঢাকা বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

সারাদেশে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে: আসিফ মাহমুদ

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে
সারাদেশে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গতকাল রাতে আতঙ্কের পরিবেশ তৈরি হলেও সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ কার্যক্রম চলছে। সকালবেলা ভোটারের পরিমাণ কম হলেও খুবই সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সবজায়গায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজধানীর গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, গত দুটি নির্বাচনে আমি ভোটার ছিলাম কিন্তু ভোট দিতে পারিনি। এবারই প্রথম ভোট দিলাম। এটি আমার মতো চার কোটি তরুণ ভোটারের নতুন অভিজ্ঞতা। সারাদেশের মানুষ যে উল্লাসের মধ্য দিয়ে ভোট দিতে যাচ্ছেন, সেটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

তিনি আরও বলেন, সবগুলো রাজনৈতিক দল গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা করেছে। বিএনপির চেয়ারপরসন থেকে শুরু করে সিনিয়র সব নেতৃবৃন্দ ‘হ্যাঁ’ ভোট এর কথা বললেও মাঠপর্যায়ে তারা ‘না’ ভোটের প্রচারণা করেছে। এটা তাদের রাজনৈতিক দ্বিচারিতা বলে আমি মনে করি। আর তাদের দলে যে শৃঙ্খলা নেই এটি তা প্রমাণ করে। এমন বিচ্ছিন্ন চেষ্টায় গণভোটে হ্যাঁ পরাজিত হওয়ার কোনো সম্ভাবনা নেই।

জাতীয় নাগরিক পার্টির এই মুখপাত্র বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম নিয়ে আমরা খুবই হতাশ। কিছু কেন্দ্রে আমাদের প্রার্থীর পোলিং এজেন্টদের বাড়িতে হামলা হয়েছে। কিন্তু এমন সংকটকালীন সময়ে আমরা যদি প্রশাসনের সাড়া না পাই তবে সেটা দু:খজনক।

আসিফ মাহমুদ বলেন, কোনো নাগরিক যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়, সকলেই যেন নিরাপদে ভোট দিয়ে বাড়ি যেতে পারে সেই নিরাপত্তা প্রশাসনকে নিশ্চিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ঘোড়ায় চড়ে টহল দিচ্ছে পুলিশের অশ্বারোহী দল

ঘোড়ায় চড়ে টহল দিচ্ছে পুলিশের অশ্বারোহী দল

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ভোটকেন্দ্র ‘উৎসবমুখর’ দেখছে জাপানের প্রতিনিধি দল

ভোটকেন্দ্র ‘উৎসবমুখর’ দেখছে জাপানের প্রতিনিধি দল

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ডিএমপি কমিশনার

নির্বাচনে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ঢল

চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ঢল

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সারাদেশে ২ দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

সারাদেশে ২ দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.