1. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
ওআইসির মহাসচিবের সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ
ঢাকা রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

ওআইসির মহাসচিবের সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে
ওআইসির মহাসচিবের সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ

ইসলামী সহযোগিতা সংস্থায় (ওআইসি) বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি এমজেএইচ জাবেদ সৌদি আরবের জেদ্দায় সংস্থাটির সচিবালয়ে মহাসচিব হিসেইন ব্রাহিম তাহার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (২ জুলাই) জেদ্দায় ওআইসির সচিবালয়ে মহাসচিবের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাতের তথ্য জানায় স্থায়ী প্রতিনিধির অফিস।

স্থায়ী প্রতিনিধির অফিস জানায়, স্থায়ী প্রতিনিধি তুরস্কের ইস্তাম্বুলে ২১-২২ জুন অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) ৫১তম অধিবেশন সফলভাবে সম্পন্ন করার জন্য ওআইসি মহাসচিবকে অভিনন্দন জানান। রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সিএফএম-এ রোহিঙ্গা ইস্যুকে গুরুত্ব সহকারে তুলে ধরা এবং ফলের নথিতে এই বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত মিয়ানমারের উপর একটি বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক চাপ তৈরিতে মহাসচিবের সহায়তা কামনা করেন। মহাসচিব রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসি সদস্য দেশগুলোর সক্রিয় সমর্থনের প্রয়োজনীয়তা স্বীকার করেন এবং আশ্বস্ত করেন যে, শান্তিপূর্ণ প্রত্যাবাসন অর্জন না হওয়া পর্যন্ত ওআইসি জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে।

স্থায়ী প্রতিনিধি ওআইসির দশ বছরের কর্মসূচিতে (টিওয়াইপিওএ) রোহিঙ্গা ইস্যু অন্তর্ভুক্তির তাৎপর্যের উপর জোর দেন। তিনি রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান আইনি প্রক্রিয়ার জন্য গাম্বিয়াকে নিরবচ্ছিন্ন আর্থিক সহায়তা নিশ্চিত করার জন্য মহাসচিবের প্রতি অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
দুইদিনে ঢাকায় ১৪ জনসভা করবেন তারেক রহমান

দুইদিনে ঢাকায় ১৪ জনসভা করবেন তারেক রহমান

শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

ঋণখেলাপিদের উদ্দেশে যা বললেন হাসনাত

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.