1. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকে সন্তুষ্ট বিএনপি
ঢাকা শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকে সন্তুষ্ট বিএনপি

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি শেষ হয়েছে। ১ ঘন্টা ৩৫ মিনিটের এই বৈঠক নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১৩ জুন) বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিদের আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আমীর খসরু বলেন, বৈঠক নিয়ে আমরা (বিএনপি) সন্তুষ্ট।

সব বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা তো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগোচ্ছি। দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবে সবাই সেই কাজটা করব। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও আমরা ঐক্যবদ্ধভাবে এই কাজকে এগিয়ে নিয়ে যাব।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জুলাই সনদ নিয়ে দেশে অলরেডি আলোচনা চলছে। এ ব্যাপারে আমাদের মধ্যে সিদ্ধান্ত আছে যে, ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ হবে। তিনি আরও বলেন, ঐকমত্যের ভিত্তিতে আমরা সংস্কার ও জুলাই সনদ দুটোই করব।

এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে, শুক্রবার (১৩ জুন) লন্ডনের হোটেল ডোরচেস্টারে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয়ে অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে বৈঠকটি শেষ হয় বিকেল ৩টা ৩৫ মিনিটে।

জানা গেছে, ১ ঘণ্টা ৩৫ মিনিটের এই বৈঠকে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে তারেক রহমান ডোরচেস্টার হোটেল ত্যাগ করেন। তার আগে, ড. ইউনূসকে দুটি বই ও একটি কলম উপহার দেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা উপহারগুলো বেশ উৎফুল্ল সহকারে গ্রহণ করেন এবং তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ

আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ

শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
উপ-রাষ্ট্রপতি পদ রাখবে বিএনপি

উপ-রাষ্ট্রপতি পদ রাখবে বিএনপি

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপির নির্বাচনি ইশতেহারে যা আছে

বিএনপির নির্বাচনি ইশতেহারে যা আছে

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.