1. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ: ট্রাম্প
ঢাকা শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ: ট্রাম্প

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ: ট্রাম্প

ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য যুদ্ধ ঠেকানোর কৃতিত্ব নিয়ে আবারও সরব হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইদিনে দুই দফা তিনি বলেছেন, ওয়াশিংটনের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ, এমনকি পারমাণবিক সংঘাতও রোধ করা সম্ভব হয়েছিল। তবে ট্রাম্পের এই দাবি শুরু থেকেই অস্বীকার করে আসছে ভারত। খবর দ্য হিন্দু

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত বছর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ তিনি ঠেকিয়েছিলেন। একই দিনে দুইবার এই দাবি পুনরাবৃত্তি করেন তিনি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘এক বছরে আমি আটটি ভয়াবহ যুদ্ধের অবসান ঘটিয়েছি। যেমন কম্বোডিয়া ও থাইল্যান্ড, কসোভো ও সার্বিয়া, পাকিস্তান ও ভারত, ইসরায়েল ও ইরান, আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘাত।’

এরপর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি আবারও দাবি করেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য একটি পারমাণবিক যুদ্ধ ঠেকাতে যুক্তরাষ্ট্র ভূমিকা রেখেছে।

পোস্টে ট্রাম্প লেখেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ। আমার প্রথম মেয়াদে আমি দেশের সামরিক বাহিনী সম্পূর্ণভাবে পুনর্গঠন করেছি, যার মধ্যে নতুন ও সংস্কার করা বহু পারমাণবিক অস্ত্র রয়েছে। আমি স্পেস ফোর্স গঠন করেছি এবং এখন এমন পর্যায়ে সামরিক শক্তি বাড়ানো হচ্ছে, যা আগে কখনও দেখা যায়নি। আমরা এমনকি নতুন যুদ্ধজাহাজও যুক্ত করছি। এসব যুদ্ধজাহাজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সমুদ্রে চলাচল করা আইওয়া, মিসৌরি, আলাবামাসহ অন্যান্য জাহাজের তুলনায় ১০০ গুণ বেশি শক্তিশালী। আমি বিশ্বজুড়ে পারমাণবিক যুদ্ধ ঠেকিয়েছি— পাকিস্তান ও ভারত, ইরান ও ইসরায়েল এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে।’

সংবাদমাধ্যম বলছে, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত থামানোর কথা ট্রাম্প এ পর্যন্ত ৯০ বারেরও বেশিবার বলেছেন। গত বছরের ১০ মে থেকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্ল্যাটফর্মে তিনি এই বক্তব্য দিয়ে আসছেন। ওই দিন তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েছিলেন, ওয়াশিংটনের মধ্যস্থতায় ‘দীর্ঘ এক রাতের’ আলোচনার পর ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

তবে ভারত শুরু থেকেই তৃতীয় পক্ষের কোনও মধ্যস্থতার বিষয়টি অস্বীকার করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী

স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
বিতর্কে জড়ালেন মনোজ বাজপেয়ী

বিতর্কে জড়ালেন মনোজ বাজপেয়ী

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.