1. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
পাকিস্তানের ভয়াবহ সংঘর্ষে নিহত ১২৫ - বিজয় টিভি
ঢাকা রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

পাকিস্তানের ভয়াবহ সংঘর্ষে নিহত ১২৫

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত হয়েছেন অন্তত ১২৫ জন। দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, বেলুচিস্তানে চালানো ব্যাপক ক্লিয়ারেন্স অভিযানে ভারত–সমর্থিত ৯২ বন্দুকধারী নিহত হয়েছেন। একই সঙ্গে অভিযানে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য প্রাণ হারিয়েছেন। বন্দুকধারীদের হামলায় ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু, বয়স্ক ও শ্রমিকরাও ছিলেন। খবর জিও নিউজের।

আইএসপিআর জানায়, শনিবার (৩১ জানুয়ারি) কুয়েটা, মাস্তং, নুশকি, দলবন্দিন, খারান, পাঞ্জগুর, তুম্প, গওয়াদার ও পাসনিসহ একাধিক জেলায় সমন্বিত হামলা চালায় ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামের একটি গোষ্ঠী। হামলার উদ্দেশ্য ছিল বেলুচিস্তানের উন্নয়ন কার্যক্রম ও স্বাভাবিক জীবন ব্যাহত করা। নিহত বন্দুকধারীদের মধ্যে তিনজন আত্মঘাতী হামলাকারী ছিল।

সামরিক বাহিনীর দাবি, গোয়েন্দা তথ্যে নিশ্চিত হওয়া গেছে যে হামলাগুলো পাকিস্তানের বাইরে থেকে পরিকল্পিত ও পরিচালিত হয়েছে এবং বন্দুকধারী নেতারা সরাসরি হামলাকারীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী অভিযান প্রায় শেষ পর্যায়ে। স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি দাবি করেন, হামলার পরিকল্পনা ভারত থেকে করা হয়েছে এবং দায়ীদের আন্তর্জাতিক পরিসরে উন্মোচন করা হবে। এদিকে নিরাপত্তাজনিত কারণে পাঞ্জাব থেকে বেলুচিস্তানের সব সড়কপথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পাকিস্তানের ভয়াবহ সংঘর্ষে নিহত ১২৫

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
তথ্যপ্রযুক্তি খাতে বিএনপির ৭ অঙ্গীকার

তথ্যপ্রযুক্তি খাতে বিএনপির ৭ অঙ্গীকার

শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.