1. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
ইন্টারনেট স্বাধীনতায় সর্বোচ্চ উন্নতি বাংলাদেশের - বিজয় টিভি
ঢাকা শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

ইন্টারনেট স্বাধীনতায় সর্বোচ্চ উন্নতি বাংলাদেশের

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে
ইন্টারনেট স্বাধীনতায় সর্বোচ্চ উন্নতি বাংলাদেশের

বৈশ্বিক অনলাইন স্বাধীনতা কমলেও এ বছর উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়ে ইন্টারনেট স্বাধীনতা সূচকে ভারতের কাছাকাছি পৌঁছে গিয়েছে বাংলাদেশ।

ফ্রিডম হাউসের গত ১৩ নভেম্বর প্রকাশিত ‘ফ্রিডম অন দ্য নেট ২০২৫’ প্রতিবেদনে ইন্টারনেট স্বাধীনতায় বাংলাদেশের অগ্রগতির বিষয়টি প্রকাশ্যে আসে। গত বছর বাংলাদেশের ইন্টারেন স্বাধীনতার স্কোর ছিল ৪০, সেখান থেকে এ বছর দেশের স্কোর বেড়ে ৪৫-এ পৌঁছেছে। এই উন্নতি গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ। এ ছাড়া অঞ্চলগতভাবে ভারত (৫১) ও শ্রীলঙ্কার (৫৩) কাছাকাছি অবস্থান নিশ্চিত করেছে বাংলাদেশ।

এক বিজ্ঞপ্তিতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বলেছে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এই মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর নতুন টেলিকম অধ্যাদেশ, সার্ভেইল্যান্স কাঠামোর মৌলিক পরিবর্তন, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ এবং জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ পাস করাসহ ইন্টারনেটের স্বাধীনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন, যার ফলশ্রুতিতে সূচকের এই উত্থান।

বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, বাংলাদেশের ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ এবং জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ বিশ্বমানের হয়েছে বলে এরই মধ্যে মন্তব্য করেছে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল।

এদিকে, ফ্রিডম হাউসের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের ৭২টি দেশের মধ্যে বাংলাদেশ এ বছর সবচেয়ে বেশি অগ্রগতি অর্জনকারী দেশ হিসেবে চিহ্নিত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৪ সালের আগস্ট মাসে ছাত্র-জনতার নেতৃত্বে গণঅভ্যুত্থানের ফলে দমনমূলক সরকার অপসারিত হওয়ায় এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন নীতিগত সংস্কার, বিশেষত ইন্টারনেট শাটডাউন বন্ধে নীতিগত সংশোধন এবং বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের মতো পদক্ষেপ ইন্টারনেটে স্বাধীনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে।

বাংলাদেশের এই অগ্রগতি দেশের ডিজিটাল ভবিষ্যৎ আরও উন্মুক্ত ও সুরক্ষিত করার প্রত্যয়কেই প্রতিফলিত করে বলে জানিয়েছে মন্ত্রণালয়। তাছাড়া, মানসম্পন্ন ইন্টারনেট গভর্ন্যান্স, ডিজিটাল ট্রান্সফরমেশন, টেলিকমের কমপ্লেক্স লাইসেন্স রেজিম সহজ করা, নাগরিক সেবা এবং ইন্টার-অপারেবিলিটিতে যে উদ্যোগগুলো নেয়া হচ্ছে তাতে খুব দ্রুতই বাংলাদেশের ইন্টারনেট স্বাধীনতার সূচক ৫০ ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
রমজানে অফিসের নতুন সময় নির্ধারণ

রমজানে অফিসের নতুন সময় নির্ধারণ

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
রাজধানীতে ২ শিশুসহ একই পরিবারের ৪ মরদেহ উদ্ধার

রাজধানীতে ২ শিশুসহ একই পরিবারের ৪ মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
নতুন সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন, জানালো ইসি

নতুন সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন, জানালো ইসি

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
পুরনো রাজনীতি আর দেখতে চাই না: শফিকুর রহমান

পুরনো রাজনীতি আর দেখতে চাই না: শফিকুর রহমান

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.