1. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা - বিজয় টিভি
ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়ে আসায় উপদেষ্টারা তাদের কূটনৈতিক পাসপোর্ট ছাড়তে শুরু করেছেন। বেশ কয়েকজন উপদেষ্টা ইতোমধ্যেই পাসপোর্ট ছেড়েছেন। বাকিরাও খুব দ্রুত সময়ের মধ্যে কূটনৈতিক পাসপোর্ট ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার ইতোমধ্যেই তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন।

তারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদনও করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সাধারণ পাসপোর্ট পেতে একটু সময় লাগে। আবার অনেক উপদেষ্টাই নতুন পাসপোর্ট দিয়েই ভিসা আবেদন করতে আগ্রহী। সে কারণে সময়ক্ষেপণ না করার জন্যই তারা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্ট নিতে আগ্রহী।

উপদেষ্টাদের কূটনৈতিক পাসপোর্ট ছাড়ার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, কোনো কোনো উপদেষ্টা সাধারণ পাসপোর্ট দ্রুত পেয়ে প্রয়োজনীয় ভিসা নেওয়ার জন্য এরইমধ্যে কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। তবে আমি বা আমার স্ত্রী কেউই আমাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দেইনি। আমার পাসপোর্ট আমার কাছেই আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
র‍্যাবের নতুন নাম হচ্ছে ‘এসআইএফ’

র‍্যাবের নতুন নাম হচ্ছে ‘এসআইএফ’

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

দুদফা কমানোর পর আবারও বাড়ল স্বর্ণের দাম

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

পবিত্র শবে বরাত আজ

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
মায়ের জন্মদিনে বিশেষ উপহার দিলেন হৃতিক

মায়ের জন্মদিনে বিশেষ উপহার দিলেন হৃতিক

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

ঋণখেলাপিদের উদ্দেশে যা বললেন হাসনাত

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.