চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আসনটির মোট ৯৫ কেন্দ্রে গণনা ফলাফল ঘোষণা করা হয়।
এতে গিয়াস কাদের পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী পেয়েছেন ২৬ হাজার ৬৯৬ ভোট। এছাড়া জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের শাহজাহান মঞ্জু পেয়েছেন ২১ হাজার ১৩ ভোট।