1. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
বাংলাদেশে বেড়েছে ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা: ফ্রিডম হাউসের প্রতিবেদন - বিজয় টিভি
ঢাকা শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

বাংলাদেশে বেড়েছে ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা: ফ্রিডম হাউসের প্রতিবেদন

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে
বাংলাদেশে বেড়েছে ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা: ফ্রিডম হাউসের প্রতিবেদন

বিশ্বে অনলাইনের স্বাধীনতা কমে গেলেও বাংলাদেশে এর উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংস্থা ফ্রিডম হাউস।

গত শুক্রবার প্রকাশিত ‘ফ্রিডম অন দ্য নেট ২০২৫’ প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর মূল্যায়নে থাকা ৭২টি দেশের মধ্যে ইন্টারনেট স্বাধীনতায় সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে বাংলাদেশে। এ গবেষণায় ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের মে পর্যন্ত পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক গণতন্ত্র পর্যবেক্ষণকারী সংস্থা ফ্রিডম হাউস বলছে, বাংলাদেশে ২০২৪ সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া অভ্যুত্থানে একটি কর্তৃত্ববাদী সরকার ক্ষমতা হারায়। এরপর অন্তর্বর্তী সরকার ডিজিটাল ক্ষেত্রে কিছু ইতিবাচক সংস্কার আনে। এর ফলে বাংলাদেশের ইন্টারনেট স্বাধীনতা সূচক ৫ পয়েন্ট বেড়ে ১০০-এর মধ্যে ৪৫ হয়েছে। গত বছর এই স্কোর ছিল ৪০। এটি গত ৭ বছরের সেরা অবস্থান।

তবে এত উন্নতির পরও বাংলাদেশ এখনও ‘আংশিক মুক্ত’ দেশ হিসেবে তালিকায় রয়ে গেছে। এই তালিকায় বাংলাদেশ ২০১৩ সাল থেকে অবস্থান করছে।

ফ্রিডম হাউস তিনটি বড় বিষয় দেখে স্কোর নির্ধারণ করে। এগুলো হলো–

১. ইন্টারনেটে প্রবেশের বাধা,
২. অনলাইনে প্রকাশিত বিষয়বস্তুর ওপর নিয়ন্ত্রণ,
৩. ব্যবহারকারীর অধিকার লঙ্ঘন।

এই তিনটি বিভাগে মোট ২১টি সূচক ব্যবহার করে প্রতিটি দেশের অনলাইন স্বাধীনতার মাত্রা নির্ধারণ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইন্টারনেট বন্ধ না করার নীতি গ্রহণ করে এবং ইন্টারনেট প্রবেশাধিকারকে মানবাধিকার হিসেবে দেখার কথা বলে। ২০২৫ সালের মে মাসে সরকার বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন (সিএসএ) বাতিল করে। এর বদলে সাইবার নিরাপত্তা অধ্যাদেশ (সিএসও) জারি হয়। এতে কিছু ভালো দিক, যেমন– অনলাইনে হয়রানি ও যৌন নির্যাতনবিরোধী সুরক্ষা রয়েছে। তবে আগের মতোই কিছু উদ্বেগজনক বিষয়– যেমন অনলাইনে বক্তব্যের জন্য শাস্তি ও নজরদারি রয়ে গেছে।

ফ্রিডম হাউসের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। তবে ভারত ও শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে রয়েছে। পাকিস্তান ২৭ পয়েন্ট পেয়ে ‘মুক্ত নয়’ হিসেবে চিহ্নিত হয়েছে। শ্রীলঙ্কা ৫৩ ও ভারত ৫১ পয়েন্ট পেয়ে দুটিই ‘আংশিক মুক্ত’ শ্রেণিতে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
রমজানে অফিসের নতুন সময় নির্ধারণ

রমজানে অফিসের নতুন সময় নির্ধারণ

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
রাজধানীতে ২ শিশুসহ একই পরিবারের ৪ মরদেহ উদ্ধার

রাজধানীতে ২ শিশুসহ একই পরিবারের ৪ মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
নতুন সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন, জানালো ইসি

নতুন সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন, জানালো ইসি

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
পুরনো রাজনীতি আর দেখতে চাই না: শফিকুর রহমান

পুরনো রাজনীতি আর দেখতে চাই না: শফিকুর রহমান

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.