1. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
সারাদেশে চলছে প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’
ঢাকা শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

সারাদেশে চলছে প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে
সারাদেশে চলছে প্রাথমিক বিদ্যালয়ে

তিন দফা দাবি আদায়ে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন সহকারী শিক্ষকরা। বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে এ কর্মসূচি শুরু করেন তারা। অসংখ্য বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষকরা, এতে বন্ধ রয়েছে চলমান বার্ষিক পরীক্ষা।

সহকারী শিক্ষকদের দাবিগুলো হলো—দশম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি। শিক্ষকরা তিন দফা দাবি আদায়ে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এর ডাকে আজকের কর্মসূচি পালন করছেন। পরিষদের আহ্বায়ক মু. মাহবুবর রহমান বলেন, শিক্ষকরা স্বতস্ফূর্তভাবে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। দেশের সব বিদ্যালয় বন্ধ। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, সারাদেশে বর্তমানে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে তিন লাখ ৮৪ হাজারের বেশি শিক্ষক কর্মরত। তাদের মধ্যে বেশিরভাগই সহকারী শিক্ষক।

প্রাথমিকের প্রধান শিক্ষকরা বর্তমানে দশম গ্রেডে উন্নীত হয়েছেন। তবে সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন-ভাতা পাচ্ছেন। তারা এ নিয়ে অসন্তুষ্ট। গ্রেড উন্নীতকরণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন।

গত ৮-১১‌ নভেম্বর পর্যন্ত কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এ কর্মসূচি চলাকালে পুলিশের হামলায় দেড় শতাধিক শিক্ষক আহত হন। এরপর প্রাথমিক ও গণশিক্ষা এবং অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে শিক্ষকরা ক্লাসে ফেরেন। তবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো অগ্রগতি না থাকায় ২৭ নভেম্বর থেকে ফের কর্মবিরতি শুরু করেন তারা। এরপর ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া বার্ষিক পরীক্ষা বর্জন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
রমজানে অফিসের নতুন সময় নির্ধারণ

রমজানে অফিসের নতুন সময় নির্ধারণ

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
রাজধানীতে ২ শিশুসহ একই পরিবারের ৪ মরদেহ উদ্ধার

রাজধানীতে ২ শিশুসহ একই পরিবারের ৪ মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
নতুন সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন, জানালো ইসি

নতুন সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন, জানালো ইসি

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
পুরনো রাজনীতি আর দেখতে চাই না: শফিকুর রহমান

পুরনো রাজনীতি আর দেখতে চাই না: শফিকুর রহমান

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.