1. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ - বিজয় টিভি
ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

পিএসসি জানিয়েছে, এর মধ্য দিয়েই শুরু হলো “১ বিসিএস, ১ বছর”-এর যাত্রা। এ অর্জন আমাদের স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে প্রথম এবং একটি বড় মাইলফলক।

পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের  ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গত ২৬ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। গত ৪ ডিসেম্বর আবেদন শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর।

পিএসসির সম্ভাব্য রোডম্যাপ অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষা হবে ২০২৬ সালের ৩০ জানুয়ারি, ফল প্রকাশ ১০ ফেব্রুয়ারি।

লিখিত পরীক্ষা ৯ এপ্রিল শুরু হয়ে ফল প্রকাশ ৩০ জুলাই। আর মৌখিক পরীক্ষা ১০ আগস্ট শুরু হবে। ফল প্রকাশ ২৫ নভেম্বর।

এদিকে পরীক্ষা স্থগিতের দাবিতে রিট আবেদন করা হলেও তা খারিজ করে দিয়েছেন আদালত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পবিত্র শবে বরাত আজ

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
মায়ের জন্মদিনে বিশেষ উপহার দিলেন হৃতিক

মায়ের জন্মদিনে বিশেষ উপহার দিলেন হৃতিক

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
দেশের বাজারে আরেক দফা কমল স্বর্ণের দাম

দেশের বাজারে আরেক দফা কমল স্বর্ণের দাম

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

ঋণখেলাপিদের উদ্দেশে যা বললেন হাসনাত

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.