1. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
রামেকে ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর মৃত্যু
ঢাকা শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

রামেকে ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর মৃত্যু

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে
রামেকে ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের ওয়ার্ড ও নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউতে) তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন, নাওগাঁর সাবিহা (৫৬) ও রাজশাহীর বাগমারার এলাকার মিঠু (৩০)। বৃহস্পতিবার হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাবিহা গত ৬ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে সেইদিন সকালে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। তারা কোনো ট্রাভেল হিস্টরি ছিল না।

অপরদিকে মিঠু বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সে পাঁচদিনের চরে আক্রান্ত হয়ে ভর্তি হয়। তবে তার কোনো ট্রাভেল হিস্টরি ছিল না। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ডেঙ্গু ওয়ার্ডের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে হাসপাতালে ৫ শিশুসহ ৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ২৪ জন পুরুষ ও ১২ জন নারী। তারা সবাই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, ‘চলতি মৌসুমে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক হাজার ৪০৫ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে এ হাজার ৩৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ মৌসুমে ১৭ জন মৃত্যুবরণ করেছেন।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
রমজানে অফিসের নতুন সময় নির্ধারণ

রমজানে অফিসের নতুন সময় নির্ধারণ

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
রাজধানীতে ২ শিশুসহ একই পরিবারের ৪ মরদেহ উদ্ধার

রাজধানীতে ২ শিশুসহ একই পরিবারের ৪ মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
নতুন সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন, জানালো ইসি

নতুন সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন, জানালো ইসি

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
পুরনো রাজনীতি আর দেখতে চাই না: শফিকুর রহমান

পুরনো রাজনীতি আর দেখতে চাই না: শফিকুর রহমান

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.