1. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়েছে বার্সেলোনা - বিজয় টিভি
ঢাকা রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়েছে বার্সেলোনা

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চ্যাম্পিয়নস লিগের পর লা লিগার শিরোপা দৌঁড়েও এগিয়ে বার্সেলোনা। গতকাল রাতে, লা লিগার ম্যাচে এলচেকে ৩-১ গোলে পরাজিত করে লিগ টেবিলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ৪ পয়েন্টের ব্যবধান বাড়িয়েছে হ্যান্সি ফ্লিকের দল।

এদিন, প্রতিপক্ষের মাঠে পুরো ম্যাচ জুড়েই আধিপত্য দেখিয়েছে কাতালানরা। ষষ্ঠ মিনিটেই দলকে এগিয়ে দেন লামিনে ইয়ামাল। মাঝমাঠ থেকে দানি ওলমোর বাড়ানো থ্রু বল ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন এ স্প্যানিশ তরুণ।

১৬ মিনিটে দলের ব্যবধান বাড়াতে গিয়ে ব্যর্থ হয় ওলমো, তার শট ঠেকায় ক্রসবার। এরপর ২৯তম মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় এলচে। দ্রুত কাউন্টার আক্রমণ থেকে নিচু শটে গোল করেন আলভারো রদ্রিগেস।

তবে, বিরতির আগে আবারও নিজেদের কারিশমা দেখায় বার্সেলোনা। ৪০তম মিনিটে ফ্রেংকি ডি ইয়ংয়ের কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত শটে জাল খুঁজে নেন ফেররান তরেস। এরপর, দ্বিতীয়ার্ধের শুরুতে রাফিনিয়ার জায়গায় র‌্যাশফোর্ডকে নামান বার্সেলোনা কোচ। ৬২তম মিনিটে তরেস ও ওলমোর বদলি হিসেবে নামেন রবার্ট লেভানদোভস্কি ও মার্ক বের্নাল।

তারপর, ৭২তম মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন র‌্যাশফোর্ড। ডান দিক দিয়ে বক্সে ঢুকে ইয়ামালের পাস প্রতিপক্ষের এক ডিফেন্ডার আটকে দেয়ার পর, জোরালো শটে বল জালে পাঠান এ ইংলিশ স্ট্রাইকার।

এরপর, বাকি সময় দুই দলই কিছু সুযোগ তৈরি করলেও স্কোরলাইন আর বদলায়নি। এ জয়ে লিগ টেবিলে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। অন্যদিকে, এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ঋণখেলাপিদের উদ্দেশে যা বললেন হাসনাত

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

পাকিস্তানের ভয়াবহ সংঘর্ষে নিহত ১২৫

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

ঋণখেলাপিদের উদ্দেশে যা বললেন হাসনাত

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

পাকিস্তানের ভয়াবহ সংঘর্ষে নিহত ১২৫

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.