নিজের তিনটি সিনেমা নিয়ে আজও লজ্জিত ও বিব্রত ওপার বাংলার অভিনেতা ও পরিচালক অঞ্জন দত্ত। এসব সিনেমা তার নিজের বলে স্বীকার করে নিতে এখনও অসুবিধে হয় বলে জানান এই অভিনেতা।
শুক্রিবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দেন অঞ্জন দত্ত। সেখানে নিজের ইতোপূর্বে করা কাজ ও কাজের ধরন নিয়েও কথা বলেন।
অভিনেতা বলেন, আজ আমার অভিনীত একটা সিনেমা মুক্তি পাবে। আমার ৪৫ বছরের সিনেমার জীবনে, ৩১ নম্বর সিনেমা, নিজের নির্দেশত গুলো ধরে। খুব বেছে বেছে কাজ নিয়েছি। চেষ্টা করেছি খুব সস্তার গান বা নিম্ন রুচির কিছু না করার। সব সময় পারিনি। তিনটি সিনেমা নিয়ে আজও আমি বিব্রত, লজ্জিত। নিজের বলে স্বীকার করে নিতে অসুবিধে হয়।
তিনি বলেন, রাজনীতি, বিতর্ক, ঝগড়া, বোকামি, মধ্য মেধা এড়িয়ে চলেছি। পরিস্থিতির রং যতই বেগুনি হোক। আমার বয়স ৭২। কৌতুকবোধ আমার বেঁচে থাকার একমাত্র সম্বল।

