1. jonaid@gmail.com : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  5. rubel@bijoy.tv : support_admin :
ভক্তদের সুখবর দিলেন প্রকাশ রাজ - বিজয় টিভি
ঢাকা বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

ভক্তদের সুখবর দিলেন প্রকাশ রাজ

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে
ভক্তদের সুখবর দিলেন প্রকাশ রাজ

বলিউডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম’। ছবির প্রতিটি পরত আর রহস্য দর্শকদের বুঁদ করে রেখেছে দীর্ঘদিন। তবে তৃতীয় কিস্তি ‘দৃশ্যম ৩’ নিয়ে আলোচনা যেন থামছেই না। এদিকে কিছুদিন ধরেই নানা কারণে খবরের শিরোনামে রয়েছেন প্রকাশ রাজ।

সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ ছবি থেকে সরে দাঁড়ানোর খবরে জলঘোলা কম হয়নি। যদিও সেই জল্পনা উড়িয়ে প্রকাশ জানিয়েছিলেন, ছবিটির কাজই তিনি শুরু করেননি। তবে এবার নিশ্চিত হওয়া গেছে, ‘দৃশ্যম ৩’-এ যুক্ত হয়েছেন তিনি।

বিতর্কের আগাম আভাস পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ লিখেছেন, ‘আকর্ষণীয় হিন্দি ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম ৩’-এর শুটিং শুরু করলাম। দারুণ টিম আর দুর্ধর্ষ একটি চরিত্র! আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। তবে হ্যাঁ, আমি কারও পরিবর্তে আসিনি।’

উল্লেখ্য, ‘ধুরন্ধর’ ছবির বিপুল সাফল্যের পর ‘দৃশ্যম ৩’ থেকে অক্ষয়ের সরে দাঁড়ানো নিয়ে ক্ষোভের অন্ত নেই প্রযোজক মঙ্গত পাঠকের। প্রযোজকের দাবি, প্রথমে নির্দিষ্ট পারিশ্রমিকে রাজি হলেও পরে রাতারাতি ২১ কোটি টাকা দাবি করে বসেন অক্ষয়।

এমনকি গল্পের প্রয়োজনে পরচুলা পরতে অস্বীকার করার মতো অদ্ভুত সব দাবিও তোলেন তিনি। যেখানে ‘দৃশ্যম ২’-এর শেষ থেকেই নতুন গল্পের শুরু, সেখানে চরিত্রের ধারাবাহিকতা বজায় রাখতে পরচুলা ব্যবহার সম্ভব ছিল না বলে জানান পরিচালক অভিষেক পাঠক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি

নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
রণবীর সিংকে হত্যার হুমকি

রণবীর সিংকে হত্যার হুমকি

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ভক্তদের সুখবর দিলেন প্রকাশ রাজ

ভক্তদের সুখবর দিলেন প্রকাশ রাজ

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
শুরু হলো টানা ৪ দিনের সরকারি ছুটি

শুরু হলো টানা ৪ দিনের সরকারি ছুটি

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সারাদেশে ২ দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

সারাদেশে ২ দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

ঋণখেলাপিদের উদ্দেশে যা বললেন হাসনাত

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.