1. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী - বিজয় টিভি
ঢাকা শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে
স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী

বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে বিনোদন পাড়ায় গুঞ্জনের শেষ নেই। বিশেষ করে তার ব্যক্তিগত জীবন এবং নতুন করে বিদেশ যাত্রা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বইছে আলোচনার ঝড়। এসব বিষয়ে এবার সরাসরি মুখ খুললেন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি ব্র্যান্ডের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বুবলী। সেখানে নিজের ব্যক্তিগত জীবন ও সাম্প্রতিক গুঞ্জন নিয়ে কথা বলেন তিনি। বুবলী জানান, ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য একটি নির্দিষ্ট সময় ও পরিবেশের প্রয়োজন।

অন্তঃসত্ত্বা হওয়ার ‍গুঞ্জনের তিনি বলেন, ‘যেহেতু এগুলো খুব ব্যক্তিগত বিষয়, তাই এগুলো নিয়ে যখন কথা বলব তখন সবাইকে সম্মান জানিয়ে কথা বলব। আমি একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই। আমরা চাই প্রত্যেকে যার যার জায়গা থেকে বাংলাদেশটাকে নিরাপদ রাখুক। আমি একটি সুষ্ঠু পরিবেশ আশা করছি।’

আরও পড়ুন- বিতর্কে জড়ালেন মনোজ বাজপেয়ী

আসন্ন ভালোবাসা দিবস নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে বুবলী বলেন, ‘ভ্যালেন্টাইন মানেই আমার কাছে আমার প্রিয় মানুষগুলো। সবার ভালোবাসা নিয়ে প্রতিদিনকেই আমি ভালোবাসা দিবসের মতো করে কাটাতে চাই। স্পেশাল প্ল্যান তো অবশ্যই থাকবে। আর আমার দর্শক, পরিবার ও ভক্তদের ভালোবাসা তো সবসময়ই পাশে আছে।’

সাম্প্রতিক সময়ে শাকিব খানের নাম জড়িয়ে বুবলীর বিদেশ যাত্রা নিয়ে বুবলী বলেন, ‘আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি সবকিছুর একটা সময় আছে। আজকে আমরা একটা প্রোগ্রামের গ্র্যান্ড লঞ্চিংয়ে এসেছি, এখানে এসব স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না।’

তার কথায়, ‘আমাদের সাংবাদিক ভাই-বোনেরা ওনারা অনেক কিছু নিয়েই নিউজ করবেন, দর্শকদের অনেক কিছু জানার আকাঙ্ক্ষা থাকবে। সো এটা হবেই, হয়ে আসছে আজীবন সবার ক্ষেত্রেই। এটা নতুন কিছু না। তবে আমি বলব যে আপনারা একটু সবাই সবার জায়গা থেকে যথাযথ রেসপেক্ট দিয়ে আসলে একজন শিল্পী বা শিল্পীদের প্রেজেন্ট করা যায় সেটাই করবেন, যেটা বরাবরই করে আসছেন।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
যমুনা অভিমুখে সরকারি কর্মচারীদের বিক্ষোভ

যমুনা অভিমুখে সরকারি কর্মচারীদের বিক্ষোভ

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী

স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
বিতর্কে জড়ালেন মনোজ বাজপেয়ী

বিতর্কে জড়ালেন মনোজ বাজপেয়ী

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
মারা গেছেন বাউল শিল্পী সুনীল কর্মকার

মারা গেছেন বাউল শিল্পী সুনীল কর্মকার

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
ফের কমল স্বর্ণের দাম, ভরিতে সাড়ে ৭ হাজার

ফের কমল স্বর্ণের দাম, ভরিতে সাড়ে ৭ হাজার

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

ঋণখেলাপিদের উদ্দেশে যা বললেন হাসনাত

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.