জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা আবারও আলোচনায়। বহুদিন ধরে তাদের প্রেমের গুঞ্জন বলিউড ও টলিউডজুড়ে ছড়ালেও এবার যেন সেই সম্পর্কের ইঙ্গিত মিলল প্রকাশ্যে। সম্প্রতি তাদের নতুন সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’র সাকসেস ইভেন্টে এমন এক মুহূর্ত ধরা পড়েছে যা নিয়েই আলোচনা।
ইয়নের প্রতিবেদনে জানা যায়, বুধবার (১২ নভেম্বর) অনুষ্ঠানে প্রবেশের সময় বিজয় দেবরাকোন্ডা সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন। কিন্তু যখন তিনি রাশমিকা মান্দানার দিকে এগিয়ে আসেন, তখন ঘটে সেই “ভাইরাল” মুহূর্তটি। বিজয় হাসিমুখে রশ্মিকার হাত ধরে তাতে আলতো করে চুমু দেন।
রাশমিকার মুখে লজ্জার লাল আভা, আর উপস্থিত দর্শকদের মধ্যে মুহূর্তেই উল্লাসধ্বনি। ভিডিওটি ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে ভক্তরা এ নিয়ে কথা বলছেন। ভক্তরা বলছেন অবশেষে নিজেদের সম্পর্ক সামনে আনলেন দুই তারকা।
এই মিষ্টি মুহূর্তের পর থেকেই আবারও তাদের বাগদান আর বিয়ের বিষয়টি আলোচনায় আসে। শোনা যাচ্ছে বিজয় ও রাশমিকা আগামী ফেব্রুয়ারিতে বিয়ে করতে যাচ্ছেন। যদিও এখন পর্যন্ত দুজনের কেউই প্রকাশ্যে কিছু বলেননি।

