1. jonaid@gmail.com : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  5. rubel@bijoy.tv : support_admin :
ঢাকা-৯ : একটি কেন্দ্রে ধানের শীষের বড় জয় - বিজয় টিভি
ঢাকা বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

ঢাকা-৯ : একটি কেন্দ্রে ধানের শীষের বড় জয়

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে
ঢাকা-৯ : একটি কেন্দ্রে ধানের শীষের বড় জয়

ঢাকা-৯ আসনের ১১৬ নম্বর কেন্দ্র ‘মহানগর আইডিয়াল স্কুলে’ ধানের শীষ প্রতীকের প্রার্থী বিপুল ভোটে জয়ী হয়েছেন। কেন্দ্রটির প্রাপ্ত ফলাফলে দেখা যায়, মোট ১ হাজার ৪৩টি ভোটের মধ্যে হাবিবুর রশিদ পেয়েছেন ৫৯৬ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মোহাম্মদ জাবেদ মিয়া শাপলা কলি প্রতীক নিয়ে পেয়েছেন ২৬১ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ১৩৬ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেসরকারি সূত্র থেকে এই ফলাফল নিশ্চিত হওয়া গেছে।

ভোটের ব্যবধান বিশ্লেষণ করলে দেখা যায়, ধানের শীষ তার নিকটতম প্রার্থীর চেয়ে ৩৩৫ ভোট বেশি পেয়েছে। একটি একক কেন্দ্রে ভোটের এই বড় ব্যবধানকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ এবং ৭৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৩৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৭ হাজার ৬৭৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ৬৮২ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন। আসনটিতে এবার মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবার বেশ আলোচনায় ছিলেন তরুণ চিকিৎসক তাসনিম জারা। জুলাই অভ্যুত্থানের নেতৃত্বের সামনের কাতারে থাকা তরুণদের গড়া দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশ নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা

হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
পঞ্চগড়-১ আসনে ৮ কেন্দ্রের ফলাফলে সারজিস এগিয়ে

পঞ্চগড়-১ আসনে ৮ কেন্দ্রের ফলাফলে সারজিস এগিয়ে

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
৪৬ কেন্দ্রে তিনগুণেরও বেশি ভোটে এগিয়ে হাসনাত

৪৬ কেন্দ্রে তিনগুণেরও বেশি ভোটে এগিয়ে হাসনাত

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
বগুড়া-৬ আসনে ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে তারেক রহমান

বগুড়া-৬ আসনে ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে তারেক রহমান

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ভোট সুষ্ঠু হওয়ায় শুক্রবার বিশেষ দোয়ার অনুরোধ ইসির

ভোট সুষ্ঠু হওয়ায় শুক্রবার বিশেষ দোয়ার অনুরোধ ইসির

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকা-৯ : একটি কেন্দ্রে ধানের শীষের বড় জয়

ঢাকা-৯ : একটি কেন্দ্রে ধানের শীষের বড় জয়

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকা ১৫ : তিন কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির

ঢাকা ১৫ : তিন কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
দুই কেন্দ্রে এগিয়ে ধানের শীষ, তৃতীয় তাসনীম জারা

দুই কেন্দ্রে এগিয়ে ধানের শীষ, তৃতীয় তাসনীম জারা

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সারাদেশে ২ দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

সারাদেশে ২ দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

ঋণখেলাপিদের উদ্দেশে যা বললেন হাসনাত

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.