1. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
নির্বাচনি সফরে আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির - বিজয় টিভি
ঢাকা শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

নির্বাচনি সফরে আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে
নির্বাচনি সফরে আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

নির্বাচনি সফরে আজ সিলেট যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জামায়াতের নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

জনসভায় সিলেট জেলার ৬টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীরা এবং সুনামগঞ্জ জেলার ৪টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন জামায়াত আমির।

এক প্রেস ব্রিফিংয়ে সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জনসভা বিকেল ৩টায় শুরু হবে ও সাড়ে ৪টার মধ্যে শেষ হবে। জামায়াত আমির হেলিকপ্টারে সিলেট জেলা স্টেডিয়ামে অবতরণ করবেন। এর আগে, তিনি হবিগঞ্জ ও মৌলভীবাজারে জনসভায় যোগ দেবেন। সময় স্বল্পতার কারণে সুনামগঞ্জের জনসভা বাতিল করা হয়েছে।

জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াত ইসলামী। লক্ষাধিক লোকসমাগমের প্রত্যাশা আয়োজকদের। আলিয়া মাদ্রাসা মাঠে বানানো হয়েছে বিশাল মঞ্চ। শহরজুড়ে টানানো হয়েছে বড় বড় বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
দেশে এলো ৪ লাখ প্রবাসীর ভোট

দেশে এলো ৪ লাখ প্রবাসীর ভোট

শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.