1. jonaid@gmail.com : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  5. rubel@bijoy.tv : support_admin :
সাতক্ষীরার ৪ আসনেই জামায়াতের জয়
ঢাকা শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

সাতক্ষীরার ৪ আসনেই জামায়াতের জয়

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে
সাতক্ষীরার ৪ আসনেই জামায়াতের জয়

দক্ষিণ-পশ্চিম অঞ্চলের উপকূলীয় জেলা সাতক্ষীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হয়েছে। জেলার চারটি সংসদীয় আসনেই জামায়াতে ইসলামীর প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। কেন্দ্রভিত্তিক ফলাফলে জামায়াত মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থীরা বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের পরাজিত করেছেন।

বৃহস্পতিবার (১২ফেব্রুয়ারি) মধ্যরাতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার তার কার্যালয়ে চারটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের ১৬৬টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের মো. ইজ্জত উল্যাহ পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৭৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের হাবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯৫ ভোট। এছাড়াও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের জিয়াউর রহমান পেয়েছেন ২ হাজার ৫৫৪ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের শেখ মো. রেজাউল করিম পেয়েছেন ২ হাজার ৭১ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের মোহাম্মদ ইয়ারুল ইসলাম পেয়েছেন ৭১৭ ভোট।

সাতক্ষীরা-২ (দেবহাটা–সাতক্ষীরা সদর) আসনের ১৮০টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের মুহাদ্দিস আবদুল খালেদ পেয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৯৫৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের আব্দুর রউফ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ২৯৩ ভোট। এছাড়াও এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মুফতি রবিউল ইসলাম পেয়েছেন ১ হাজার ৯৭৬ ভোট। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মো. আশরাফুজ্জামান পেয়েছেন ৪ হাজার ২৭৮ ভোট এবং বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের মোটরগাড়ি (কার) প্রতীকের মোহাম্মদ ইদ্রিস আলী পেয়েছেন ৩১৭ ভোট।

সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনের ১৬৫টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের রবিউল বাশার পেয়েছেন ১ লাখ ৮৪ হাজার ২৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ফুটবল প্রতীকের মো. শহিদুল আলম পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৩৭৯ ভোট।

এছাড়াও এই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের কাজী আলাউদ্দীন পেয়েছেন ৫৬ হাজার ৮১৯ ভোট। জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকের মো. আলিপ হোসেন পেয়েছেন ৭২২ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মো. ওয়েজ কুরনী পেয়েছেন ২ হাজার ৪৯৭ ভোট এবং বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) রকেট প্রতীকের রুবেল হোসেন পেয়েছেন ৫৮৩ ভোট।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের ৯৭টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের গাজী নজরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৯১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের ড. মনিরুজ্জামান পেয়েছেন ৮৫ হাজার ৪২৬ ভোট।

এছাড়াও এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের এস এম মোস্তফা আল মামুন পেয়েছেন ৪ হাজার ৯০২ ভোট। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের আব্দুর রশিদ পেয়েছেন ১ হাজার ১৪২ ভোট। রিটার্নিং কর্মকর্তা জানান, সাতক্ষীরার চারটি আসনেই গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হয়েছে।

চার আসনেই জামায়াত প্রার্থীদের বিজয়ের খবরে জেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সাতক্ষীরার ৪ আসনেই জামায়াতের জয়

সাতক্ষীরার ৪ আসনেই জামায়াতের জয়

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
নোয়াখালী-৬ আসনে জয়ী হান্নান মাসউদ

নোয়াখালী-৬ আসনে জয়ী হান্নান মাসউদ

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
বিকাশ-নগদ-রকেটে টাকা পাঠানোর বাধা শেষ হলো

বিকাশ-নগদ-রকেটে টাকা পাঠানোর বাধা শেষ হলো

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
সারাদেশে ২ দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

সারাদেশে ২ দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.