1. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
নতুন পে কমিশন গঠনের জন্য আলাদা একটি কমিশন কাজ করছে: অর্থ উপদেষ্টা
ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

নতুন পে কমিশন গঠনের জন্য আলাদা একটি কমিশন কাজ করছে: অর্থ উপদেষ্টা

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে
অর্থ উপদেষ্টা

বর্তমান সময়ে সর্বস্তরে আলোচনার এক বিষয় হয়ে দাঁড়িয়েছে নতুন পে-স্কেল। ইতোমধ্যে এ পে-স্কেলের ব্যাপারে কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এ অবস্থায় নতুন এই পে-স্কেল নিয়ে আরও একবার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, নতুন পে কমিশন গঠনের জন্য আলাদা একটি কমিশন কাজ করছে। তিনটি রিপোর্ট পাওয়ার পর সেগুলো যাচাই-বাছাই করে তারপরই কমিশন দিতে হবে। বর্তমান সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, আর পরবর্তী সরকার সেটি বাস্তবায়ন করবে।

পরবর্তী সরকার নতুন পে স্কেল দিবে কি না, এমন প্রশ্নে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, গত ৮ বছরে এ বিষয়ে কিছু হয়নি, তাই আমরা উদ্যোগ নিয়েছি। তবে এখানে বাজেটের বিষয়ও আছে এবং সরকারের অন্যান্য সামাজিক খাতকেও বিবেচনায় নিতে হবে। পরবর্তী সরকার পে কমিশন দিবে না কেন? এটা তো যৌক্তিক। এরপর আসন্ন রমজান উপলক্ষে মন্ত্রণালয়ের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, রোজার আগে সরবরাহ স্বাভাবিক রাখতে তেল ও চিনি আমদানি করা হবে।

নির্বাচনের ব্যাপারে অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচন পর্যবেক্ষণ ও ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার ‘বডি অন ক্যামেরা’ কেনার বিষয়ে আলোচনা হয়েছে। পরের ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। ইউএনডিপির মাধ্যমে নাকি অন্য কোনো মাধ্যমে কেনা হবে, সেটিও জানানো হবে।

ড. সালেহউদ্দিন আরও বলেন, বন্দরে অনেক পুরোনো গাড়ি আটকে আছে। বলেছি, সেগুলো স্ক্র্যাপ করে বিক্রি করে দিতে। কেননা, বাইরে বিক্রি করলে তা পরিবেশের জন্য ক্ষতিকর হবে। এছাড়া, সংশোধিত বাজেটের আকার কমানো হবে বলেও জানান অর্থ উপদেষ্টা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
আজ উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াত আমির

আজ উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াত আমির

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
বেশি উপকার পেতে যেভাবে লেবু খেতে পারেন

বেশি উপকার পেতে যেভাবে লেবু খেতে পারেন

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
শাহিদ কাপুর

অভিনেতা হওয়া সহজ কাজ নয়: শাহিদ কাপুর

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.