রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ডিএনএ টেস্টে ৫ মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাব তাদের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।
এদিকে মাইলস্টোন ট্রাজেডির ঘটনায় আহত আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মাহাতাব উদ্দিন ভুইয়া (১৩) নামের ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।
বিস্তারিত আসছে…
