সালমান খানের খামারবাড়ি নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। তবে ভাইজানের বিশেষ বন্ধুরা ছাড়া সেখানে প্রবেশ নিষেধ। সেই অধিকারে দুই দিন থাকার সুযোগ মিলেছিল অভিনেত্রী শেহনাজ গিলের। এবার ফাঁস করলেন খামারবাড়ির ভেতরের খবর। খবর আনন্দবাজারের।
‘বিগ বস্ ১৩’ থেকে শেহনাজের সঙ্গে পরিচয় সালমানের। তারপর থেকেই ভাইজানের স্নেহধন্যা তিনি। সালমানের ‘কিসি কা ভাই, কিসি কি জান’ ছবিতেও অভিনয় করেছেন শেহনাজ। সৌভাগ্য হয়েছে সালমানের খামারবাড়ি যাওয়ারও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শেহনাজ জানান, তিনি সালমানের খামারবাড়িতে দুই তিনদিন থেকেছেন। তার কথায়, ‘কিসি কা ভাই, কিসি কি জান’ ছবির সময়ে আমরা গিয়েছিলাম। আমরা দুই দুইদিন থেকেছিলাম, খুব মজা করেছিলাম।
তিনি আরও বলেন, আমরা বাইক ও এটিভি গাড়িতে করে এ দিক ও দিক ঘুরে বেড়াতাম। সালমান গাছ থেকে ফল পাড়তেন। স্যার খুবই দেশি ভাবনার মানুষ। উনি খুবই কর্মঠ, সারাদিন কৃষকদের মতো পরিশ্রম করেন।
শেহনাজের ভাষ্যে, আমরা খুব পার্টি করতাম। তবে উনি শুধুই কাজ নিয়ে কথা বলতেন। লড়াইয়ের দৃশ্যে কীভাবে অভিনয় করতে হয়, সেটা আমাদের শেখাতেন। আসন্ন ছবি নিয়ে কথা বলতেন। তার অগাধ জ্ঞান ছবি ও অভিনয় নিয়ে। সেগুলো আমাদের সঙ্গে ভাগ করে নিতেন।

