ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। বিস্তারিত আসছে…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
শেরপুরের সহিংসতায় জামায়াতে ইসলামীর কর্মীর মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো প্রাণহানি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক। সরকারের পক্ষ থেকে অপরাধীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়ে এ ঘটনায় সব দলকে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, জাতীয় নির্বাচন আর মাত্র দুই সপ্তাহ দূরে থাকায়, সরকার বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সকল রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন এবং তাদের সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। সহিংসতা, ভীতি প্রদর্শন ও প্রাণহানির কোনো স্থান গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেই। শেরপুরে সংঘর্ষ ও…
দেশের সম্পদ ও সম্মান যাদের হাতে নিরাপদ, ১২ তারিখ তাদের হাতেই দেশের চাবি উঠবে। আগামী ১৩ তারিখ থেকে এক নতুন অভিযাত্রায় এগিয়ে যাবে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর মিরপুর ১০-এ অফিস ও মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, দেশের মানুষের বিজয় চায় জামায়াত। নির্বাচনে ১৮ কোটি মানুষ জয়ী হবে, যদি জামায়ত বিজয়ী হয়। দেশবাসী এবার পরিবর্তন চায়। গতকাল শেরপুরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষের ঘটনায় ডা. শফিকুর রহমান দাবি করেন, জনগণের প্রতি আস্থা না থাকায় শেরপুরে হামলা চালানো হয়েছে। পরে নিজের নির্বাচনী আসন ঢাকা-১৫-এ স্থানীয় মানুষের কাছে দাঁড়িপাল্লা…
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে করে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। যা সকাল ১০ টা ১৫ মিনিট থেকেই নতুন এ দাম কার্যকর করার কথা বলা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩…
আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিনি রাজশাহী ও নওগাঁয় নির্বাচনি সমাবেশে ভাষণ দেবেন। রাজশাহী থেকে বগুড়া যাওয়ার পথে কয়েকটি পথসভায়ও অংশ নেবেন তিনি। রাতে নিজ জেলা বগুড়ায় অবস্থান করবেন তারেক রহমান। এই সফরকে ঘিরে উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা। রাজশাহীতে চলছে ব্যাপক প্রস্তুতি। মহানগরের মাদ্রাসা মাঠে তৈরি করা হচ্ছে বিশাল সমাবেশ মঞ্চ। দীর্ঘ ২২ বছর পর প্রিয় নেতাকে কাছে পাওয়ার অপেক্ষায় রয়েছেন দলটির নেতাকর্মীরা। সফর উপলক্ষে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। গতকাল বুধবার সমাবেশস্থল পরিদর্শন করেন বিএনপির স্থানীয় নেতারা। এ সময় আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহীর সমাবেশে…
শেরপুরে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিমের নিহতের ঘটনায় জেলার ঝিনাইগাতী উপজেলায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকাজুড়ে সুনসান নীরবতা। ফাঁকা হয়ে গেছে রাস্তাঘাট। লোকজনের উপস্থিতি কম। সীমিত হয়ে এসেছে যান চলাচল। এর আগে, বুধবার (২৮ জানুয়ারি) শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) সংসদীয় আসনের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানকে কেন্দ্র করে ঝিনাইগাতী উপজেলায় জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, আজ সকাল ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত…
জুলাই গণঅভ্যুত্থানে চব্বিশের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। বিস্তারিত আসছে…
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের দিন রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু করেছেন ট্রাইব্যুনাল। রায়ের পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার চলছে। সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টা ৫৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ মোট আসামি আটজন। এর মধ্যে চারজনই পলাতক। বাকিদের আজ সকালে কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ট্রাইব্যুনালে এনেছে পুলিশ। তারা হলেন-…
উত্তরাঞ্চলের মানুষের জন্য আধুনিক ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে নীলফামারীতে এক হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ–চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সোমবার (২৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোববার (২৫ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর সভায় এ প্রকল্প অনুমোদন পেয়েছে। একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উদ্যোগে এবং স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে প্রকল্পটি জানুয়ারি ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৯ সময়কালে বাস্তবায়িত হবে। প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ২ হাজার ৪৫৯ কোটি ৩৫ লাখ টাকা, যার…
ফের দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫৭৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৫৭ হাজার টাকা ছাড়িয়ে গেছে। রোববার (২৫ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই দাম আজ সোমবার থেকে কার্যকর হবে। সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বেড়েছে। এদিকে আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী রয়েছে সোনার দাম। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, রোববার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৯৮৮ ডলার ছাড়িয়েছে। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে…
