শিক্ষাকে মুখস্থনির্ভরতার গণ্ডি থেকে বের করে সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তা ও বাস্তব দক্ষতাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (৯ মার্চ) রাজধানীতে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নসংক্রান্ত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার ২০২৬ অনুযায়ী শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে আগামী ১৮০ দিনের কর্মসূচির আওতায় যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হবে। দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও দক্ষতাভিত্তিক করে গড়ে তোলার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে কর্মসংস্থানের জন্য প্রস্তুত করা হবে। তিনি বলেন, শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করে এনে…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেট পরিবীক্ষণ শাখা থেকে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) এই নির্দেশনা পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নাহিদা আক্তার তানিয়ার সই করা পত্রে জানানো হয়, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ধরনের কৃত্রিম সংকট যেন তৈরি না হয়, তা নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। চিঠিতে মূলত তেলের অবৈধ মজুত গড়ে তোলা বন্ধ করা, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে তেল বিক্রি প্রতিহত করা এবং খোলা বাজারে তেল বিক্রি ও…
রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (৯ মার্চ) বিকেল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম। তিনি বলেন, আমাদের ছয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে বিকেল ৩টা ২২ মিনিটে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগা ভবন থেকে মোট ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৩ জন পুরুষ ও ১০ জন নারী। এছাড়া এক নারীকে আহত অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তালহা বিন জসীম।…
পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি কর্পোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় প্রথম ধাপে দেশের বিভিন্ন এলাকার মোট ৩৭ হাজার ৫৬৪টি নারী প্রধান পরিবার এই কার্ড পাবেন। সোমবার (৯ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সমাজকল্যাণমন্ত্রী জানান, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবারে নারীকে প্রধান হিসেবে স্বীকৃতি দিয়ে তার নামে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার মাধ্যমে বিভিন্ন…
টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত। রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেদন্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে শিরোপা ধরে রাখল সূর্যকুমার যাদবের দল। এই জয়ের মধ্য দিয়ে একসঙ্গে পাঁচটি বড় রেকর্ডও গড়েছে ভারত, যা আগে কখনও হয়নি। চলুন এক নজরে দেখে নিই সেই রেকর্ডগুলো- (১) বিশ্বের প্রথম দল হিসেবে তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত। ২০০৭ সালে প্রথম আসরে শিরোপা জয়ের পর সবশেষ ২০২৪ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এর আগে, দুইবার করে এই শিরোপা জিতেছিল ইংল্যান্ড (২০১০ ও ২০২২) ও ওয়েস্ট ইন্ডিজ (২০১২ ও ২০১৬)। (২) টি-টোয়েন্টি বিশ্বকাপে আগে কোনো দল টানা দুই আসরে শিরোপা…
বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১১০ ডলারের ওপরে উঠে গেছে, ফলে শেয়ার বাজারেও বড় ধরনের পতন দেখা দিয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘর্ষ এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে দীর্ঘস্থায়ী ব্যাঘাতের আশঙ্কা এই পরিস্থিতির মূল কারণ। ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে বিমান হামলা চালিয়েছে। তেল ডিপোসহ একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এই অঞ্চলের জ্বালানি সরবরাহে বড় ধরনের ব্যাঘাতের কারণে তেলের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সোমবার সকালে এশিয়ায় ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ২৪ শতাংশ বেড়ে ১১৪.৭৪ ডলারে পৌঁছেছে। একই সঙ্গে নাইমেক্স লাইট সুইট তেলের দাম ২৬ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ১১৪.৭৮ ডলারে দাঁড়িয়েছে। শেয়ার বাজারেও পরিস্থিতি…
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান। সোমবার (৯ মার্চ) তাকে অতিরিক্ত হিসেবে নিয়োগ দিয়ে অফিস আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। অফিস আদেশে বলা হয়, মনিরুজ্জামান প্রচলিত বিধি-বিধান অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব ভাতা পাবেন। তিনি বর্তমানে স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বে রয়েছেন।
রাজধানীর মিরপুর-২ এ একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। সোমবার দুপুরে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
ত্বকের যত্নের রুটিনে তেমন কোনো জটিল পদক্ষেপের প্রয়োজন হয় না। ত্বকের স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালোভাবে সহায়তা করে কিছু সহজ কাজ। সবকিছুর মূলে রয়েছে ধারাবাহিক রুটিন মেনে চলা। ত্বক পরিষ্কার করা, হাইড্রেশন এবং সুরক্ষার দিকে দৃষ্টি দিতে হবে। এই তিনটি কাজ ঠিকভাবে নিয়মিত করতে পারলে আপনার ত্বক ভেতর ও বাইরে থেকে সমান উজ্জ্বল ও স্বাস্থ্যকর হয়ে উঠবে। চলুন জেনে নেওয়া যাক- মৃদু পরিষ্কার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো পরিষ্কার করা। সারাদিন ধরে ত্বক ঘাম, তেল, দূষণ এবং ব্যাকটেরিয়া জমা করে। যদি সেগুলো ত্বকে থেকে যায়, তাহলে তা ছিদ্র বন্ধ করে দিতে পারে, ব্রণ সৃষ্টি করতে পারে এবং ত্বকের বাধা দুর্বল…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম । সোমবার (৯ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে বেপজার বর্তমান সার্বিক কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের রপ্তানি বাণিজ্যের উন্নয়ন, অর্থনৈতিক অঞ্চলে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বেপজাকে আরও গতিশীল ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেন। বিশেষ করে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা ও বিনিয়োগ প্রক্রিয়ায়…
