চট্টগ্রামের রাউজানে ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা বিপ্লবী মাস্টারদা সূর্যসেন–এর ১৩২তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ সকালে রাউজান কলেজসংলগ্ন মাস্টারদা সূর্যসেনের আবক্ষ মূর্তিতে পুষ্পমাল্য অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়। চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী–এর পক্ষে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান সনাতনী ঐক্য পরিষদের মুখ্য আহ্বায়ক ও রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লিটন মহাজন (লিটু)। আরও উপস্থিত ছিলেন মাস্টারদা সূর্যসেন স্মৃতি সংরক্ষণ পরিষদ রাউজানের আহ্বায়ক প্রণব চৌধুরী মিঠু, রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি সদীপ দে (সজীব), সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরী, অর্থ সম্পাদক গৌকুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ত্রিফল চৌধুরী, জন্মাষ্টমী পরিষদ রাউজানের সম্পাদক বিপ্লব কান্তি দাশ, যুবনেতা বিপুল তালুকদার ও ছাত্রদল নেতা অয়ন দে প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত নেতৃবৃন্দ মহান এই বিপ্লবীর আত্মত্যাগ স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করেন। পরে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, মাস্টারদা সূর্যসেনের আদর্শ নতুন প্রজন্মকে দেশপ্রেম ও অন্যায়ের বিরুদ্ধে সাহসী ভূমিকা পালনে অনুপ্রাণিত করবে।

