ইসরায়েলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এই তথ্য নিশ্চিত করে দেশজুড়ে জরুরি সতর্কতা জারি করেছে। খবর বিবিসি’র।
হামলা শুরুর পরপরই ইসরায়েলি নাগরিকদের মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আইডিএফ জানিয়েছে, ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে সক্রিয় রয়েছে এবং ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই ধ্বংস করার চেষ্টা চালানো হচ্ছে।

