যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বাড়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন মার্কিন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শুমার জানান, এক মাস আগেও প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় দাম ছিল ২ দশমিক ৯৩ ডলার। বর্তমানে বেড়ে ৩ দশমিক ৯৪ ডলারে পৌঁছেছে। তিনি বলেন, এই পরিস্থিতির জন্য সরাসরি ট্রাম্প দায়ী।
ডেমোক্রেটিক দলের এই জ্যেষ্ঠ নেতা শুরু থেকেই ইরানের বিরুদ্ধে সামরিক হামলার বিরোধিতা করে আসছেন। তিনি অবিলম্বে এই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন।
এর আগে আরেকটি পোস্টে শুমার অভিযোগ করেন, এই যুদ্ধ পরিচালনায় বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ অপচয় হচ্ছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারেও।

