চলমান সংঘাতে ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য জানিয়েছে বলে সিএনএনের লাইভে বলা হয়েছে।
চলমান সংঘাতে ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য জানিয়েছে বলে সিএনএনের লাইভে বলা হয়েছে।
আইডিএফ বলছে, স্থানীয় সময় বুধবার রাতে ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মোবাইল ফোনে সরাসরি একটি সতর্কতামূলক নির্দেশনা পাঠানো হয়েছে।
ভোর ৪টার ঠিক আগে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ওই বার্তা দিয়েছে বলে সিএনএন জানিয়েছে।
প্রতিবেদন বলছে, জেরুজালেম এবং মধ্য ইসরায়েলের অন্যান্য এলাকায় সাইরেন বাজানো হয়েছে। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার এটি তৃতীয় ধাপ।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। প্রতিবাদে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। খামেনি হত্যার প্রতিবাদে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তারা।
এ ছাড়া ইরানে হামলার প্রতিবাদে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, আর লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা করছে ইসরায়েল।
একটি মানবাধিকার সংস্থার তথ্যমতে, ইরানে হামলায় নিহত ১১০০–এর বেশি বেসামরিক নাগরিক। আর লেবানে নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে।

